• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইউক্রেনের সঙ্গে আর কোনো আলোচনা হতে পারে না পুতিন

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার সীমান্ত অঞ্চল কুরস্কে হামলার পর কিয়েভের সঙ্গে আর কোনো আলোচনা হতে পারে না বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খুব স্পষ্টভাবে বলেছেন যে কুরস্ক অঞ্চলে অনুপ্রবেশের পর হামলা করেছে ইউক্রেনের সেনারা, এ অবস্থায় আলোচনা অসম্ভব।রাশিয়ার একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

কিয়েভের সঙ্গে কাতার এবং তুরস্কের মধ্যস্থতামূলক আলোচনার কথা প্রত্যাখ্যান করে সের্গেই ল্যাভরভ বলেছেন, এটা নিছক গুজব। সাম্প্রতিক সময়ে কাতারের মধ্যস্থতায় রাশিয়ান এবং ইউক্রেনীয় জ্বালানি সুবিধার বিষয়ে কিছু গোপন যোগাযোগের খবর ছড়িয়ে পড়েছে, যা একেবারেই গুজব। তুরস্ক কেবল ইউক্রেনের খাদ্যশস্য রফতানির ক্ষেত্রে মধ্যস্থতা করতে চেষ্টা করছে বলেন জানান রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী।

রাশিয়ার শীর্ষ কূটনীতিকের মতে, সুইজারল্যান্ডে ইউক্রেনের ওপর সম্মেলনে পুরো প্রক্রিয়াটি রাশিয়ার পক্ষে অগ্রহণযোগ্য। কারণ এটি জেলেনস্কির ফর্মুলা প্রচারের বিষয়ে একটি আল্টিমেটাম। ল্যাভরভ বলেন, এ বিষয়ে তিনটি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে। তাদের বৈঠকের প্রস্তুতি চলছে এবং রাশিয়াকে সেখানে আমন্ত্রণ জানানো হবে বলে যে ইঙ্গিত দেওয়া হয়েছে তা সত্য নয়।

মন্তব্য (০)





image

‎ম্যানিলায় বাংলা‌দেশ-পা‌কিস্তা‌নের পররাষ্ট্রমন্ত্রীদের সা...

নিউজ ডেস্কঃ ফি‌লিপাই‌নের রাজধানী ম্যানিলায় পাকিস্ত...

image

বাহরাইন ও জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

নিউজ ডেস্ক : জর্ডান ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি স...

image

অমিত শাহ-ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে ভারতের পার্লা...

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভব...

image

ইরান যুদ্ধের খরচে ‘দিশাহারা’ পেন্টাগন, লাখ কোটি ডলারের বা...

নিউজ ডেস্ক : ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ এ পর্যন্ত ৩ হাজা...

image

যন্তর মন্তরে ভিড় বাড়ছে, পাঁচ দফা দাবি রাহুলের

নিউজ ডেস্ক : ভারতে প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শুরু হও...

  • company_logo