• সমগ্র বাংলা

সাতক্ষীরা ভোমরা সড়কে ট্রাক ও মোটরবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা-ভোমরা সড়কে ট্রাক ও মোটরবাইক  মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন।  রবিবার দুপুর ১২টার দিকে ভেমরা সড়কের আলিপুর ঢালিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন সাতক্ষীরা সদরের আলিপুর বাজারখোলা এলাকার খলিলুর রহমানের ছেলে শরিফুল ইসলাম(৩০) অপরজন একই এলাকার নুরআলী সরদারের ছেলে আব্দুল হান্নান(৪০)। 

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে সাতক্ষীরা থেকে ভোমরা স্থলবন্দরে যাওয়রা পথে বেপরোয়া গতিতে একটি খালি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে হয়। এসময় দুজন মোটরসাইকেল আরোহী ঘটনা স্থলেই মারাযায়। আরও তিনজন আহত হয়। আহতরা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত অফিসার) নজরুল ইসলাম জানান, নিহত দুজনের মরদেহ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ঘাতক ট্রাকটি হেফাজতে নেওয়া হয়েছে। তবে চালকে আটককরা সম্ভব হয়নি।

মন্তব্য (০)





  • company_logo