• সমগ্র বাংলা

আ.লীগ থেকে পদত্যাগ করে দুধ দিয়ে গোসল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দেবীদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মাসুদ দল থেকে পদত্যাগ করে দুধ দিয়ে গোসল করেছেন। তিনি ওই ইউনিয়নের চেয়ারম্যানও। রবিবার (১৭ আগস্ট) দুপুরে পদত্যাগ করে তিনি দুধ দিয়ে গোসল করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, বাড়ির ছাদে বসে দুধ দিয়ে গোসল করছেন তিনি।

এ বিষয়ে কামরুজ্জামান মাসুদ বলেন, ‘আমি জনগণের ভোটে ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমি দলীয় চেয়ারম্যান নই। কখনও চাইনি ছাত্রজনতার বিপক্ষে থাকার। গত ৪ আগস্ট দেবীদ্বারে কী হবে তা আমি জানতাম না। আমাকে দলের সিনিয়র নেতৃবৃন্দ ভুল বুঝিয়ে বাড়ি থেকে নিয়ে গেছে।

তারা আমাকে বলেছেন, বাংলাদেশ যেসব ছাত্র-জনতা নিহত হয়েছেন তাদের প্রতি শোক প্রকাশ করতে দেবীদ্বার স্বাধীনতা চত্বরে শোক র‍্যালি ও শোকসভা করা হবে। এ জন্য গিয়েছি। আমি গিয়ে যখন দেখলাম ছাত্র-জনতার সঙ্গে সংঘর্ষ হচ্ছে। তখন আমি বাড়ি আসতে চেয়েছি। কিন্তু তারা আমাকে আসতে দেয় নাই। আমি দুই গ্রুপের মাঝখানে পড়ে গিয়েছিলাম। পরে আমি জীবন বাঁচাতে সংঘর্ষকারীদের কথা শুনতে হয়েছে।

মন্তব্য (০)





image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

১

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

  • company_logo