• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইয়েমেনে আত্মঘাতী বোমা হামলায় ১৬ সেনা নিহত

  • Lead News
  • আন্তর্জাতিক

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনের আবিয়ান প্রদেশে একটি মিলিটারি চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় ১৬ সেনা নিহত হয়েছেন।

ইয়েমেনের সেনাবাহিনীর সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) মুখপাত্র মোহামেদ আল নকিবের বরাত দিয়ে এক প্রতিবেদনে আলজাজিরা জানিয়েছে, আবিয়ান প্রদেশের মুদিয়াহ জেলার একটি মিলিটারি চেকপোস্টে হামলা হয়েছে।

হামলাকারী একটি গাড়ি চালিয়ে চেকপোস্টের সামনে এসে তাতে বিস্ফোরণ ঘটায়।

আল কায়দার আরব উপদ্বীপ শাখা আল কায়দা ইন অ্যারাবিয়ান পেনিনসুলা (একিউএপি) এই হামলার দায় স্বীকার করেছে। এর আগে গত মার্চেও সেনাবাহিনীর একটি চেকপোস্ট লক্ষ্য করে বোমা হামলা করেছিল একিউএপি। এতে ২ সেনা সদস্য নিহত হয়েছিলেন।

২০০৯ সালে আল কায়দার আরব উপদ্বীপের এই শাখাটি গঠিত হয়েছিল। ২০১৫ সালে ইয়েমেনে সরকার ও হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘাত শুরু হলে এরা শক্তিশালী হতে শুরু করে। বর্তমানে ইয়েমেনের দক্ষিণাঞ্চল একিউএপির সবচেয়ে শক্তিশালী ঘাঁটি।

মন্তব্য (০)





image

‎ম্যানিলায় বাংলা‌দেশ-পা‌কিস্তা‌নের পররাষ্ট্রমন্ত্রীদের সা...

নিউজ ডেস্কঃ ফি‌লিপাই‌নের রাজধানী ম্যানিলায় পাকিস্ত...

image

বাহরাইন ও জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

নিউজ ডেস্ক : জর্ডান ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি স...

image

অমিত শাহ-ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে ভারতের পার্লা...

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভব...

image

ইরান যুদ্ধের খরচে ‘দিশাহারা’ পেন্টাগন, লাখ কোটি ডলারের বা...

নিউজ ডেস্ক : ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ এ পর্যন্ত ৩ হাজা...

image

যন্তর মন্তরে ভিড় বাড়ছে, পাঁচ দফা দাবি রাহুলের

নিউজ ডেস্ক : ভারতে প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শুরু হও...

  • company_logo