• লিড নিউজ
  • আন্তর্জাতিক

সুদানে আধাসামরিক বাহিনীর হামলায় কমপক্ষে ৮০ জন নিহত

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ সুদানে একটি গ্রামে আধাসামরিক বাহিনীর হামলায় কমপক্ষে ৮০ জন নিহত হয়েছেন। অভিযোগ রয়েছে দেশটির র‍্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ) সদস্যদের ছোড়া গুলিতে এই হতাহতের ঘটনা ঘটেছে।

 ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, মধ্য সুদানের সিন্নার রাজ্যের জলকনি গ্রামে বৃহস্পতিবার(১৫ আগস্ট) আধাসামরিক বাহিনী আরএসএফ সদস্যরা ওই গ্রামের মেয়েদের অপহরণের জন্য গিয়েছিল। এই সময় স্থানীয়রা বাধা দিলে নির্বিচারে গুলি চালায় আরএসএফ এতে কমপক্ষে ৮০ জন নিহত হন।

সিন্নার রাজ্যের রাজধানী সিঙ্গাসহ বড় অংশ গত জুন থেকেই আরএসএফ'র নিয়ন্ত্রণে। রাজ্যের পূর্বাঞ্চল নিয়ন্ত্রণ করছে সুদানের আরেক আধাসামরিক বাহিনী সুদানিজ আর্মড ফোর্সেসের (এসএএফ)।  

গত বছর থেকে সুদানের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়েছে যাচ্ছে আরএসএফ। তাছাড়া গত এপ্রিল থেকে এসএফ ও আরএসএফের মধ্যকার লড়াইয়ে প্রাণ হারিয়েছে ১৬ হাজার ৬৫০ জন। সিন্নার রাজ্যে লড়াইয়ে এখন পর্যন্ত সাত লাখ ২৫ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

জাতিসংঘের বলছে, সুদানে চলমান সংঘাতে এক কোটি ৭০ লাখ মানুষ বাস্তচ্যুত হয়েছে। আর প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছে ২২ লাখ সুদানি। গত বুধবার(১৪ আগস্ট) সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও সুইস কর্মকর্তাদের মধ্যস্থতায় সুদানে যুদ্ধবিরতির জন্য আলোচনা শুরু হয়। তবে এতে অংশ নেয়নি সুদানের সেনাবাহিনী।

মন্তব্য (০)





image

‎ম্যানিলায় বাংলা‌দেশ-পা‌কিস্তা‌নের পররাষ্ট্রমন্ত্রীদের সা...

নিউজ ডেস্কঃ ফি‌লিপাই‌নের রাজধানী ম্যানিলায় পাকিস্ত...

image

বাহরাইন ও জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

নিউজ ডেস্ক : জর্ডান ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি স...

image

অমিত শাহ-ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে ভারতের পার্লা...

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভব...

image

ইরান যুদ্ধের খরচে ‘দিশাহারা’ পেন্টাগন, লাখ কোটি ডলারের বা...

নিউজ ডেস্ক : ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ এ পর্যন্ত ৩ হাজা...

image

যন্তর মন্তরে ভিড় বাড়ছে, পাঁচ দফা দাবি রাহুলের

নিউজ ডেস্ক : ভারতে প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শুরু হও...

  • company_logo