ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ আওয়ামীলীগ ও জাতীয়পার্টির নেতাকর্মীদের যেকোন নৈরাজ্য ও অরাজকতা রুখে দিতে সোনারগাঁয়ে অবস্থান কর্মসূচি ও ছাত্র আন্দোলনের শহীদদের স্বরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দূপুরে সোনারগাঁ পৌরসভা মাঠে মতবিনিময় ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাহিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন। আরও উপস্থিত ছিলেন,জেলা যুবদলের যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব,পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব মিয়া,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, সহ দলীয় নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে প্রায় ২হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।এসময় আজহারুল ইসলাম মান্নান বলেন,কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আমরা সারা সোনারগাঁওয়ে বিএনপির নেতাকর্মীরা সরকারী বেসরকারী প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের জানমাল রক্ষায় অবস্থান কর্মসূচি পালন করছি।
কক্সবাজার প্রতিনিধি: সেন্টমার্টিন দ্বীপের দক্ষিন পাড়ার ...
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে রি...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসি...
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরি...
বগুড়া প্রতিনিধিঃ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জি...

মন্তব্য (০)