ছবিঃ সংগৃহীত
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। উদ্ধারকৃত যুবকের নাম তরিকুল ইসলাম (১৯) সে পুস্পকাটি গ্রামের অহিদুল ইসলামের ছোট ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, তরিকুল তার পিতা অহিদুলের কাছে একটি স্মার্ট মোবাইল ফোন কিনে দেওয়ার কথা বলে, কিন্তু দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে মোবাইল ফোনটি কিনে দিতে কিছু দিন দেরী হওয়ার কারণে পিতার উপর অভিমান করে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে জানা যায়। বুধবার ১৪ আগষ্ট সকাল সাড়ে ৯ টার দিকে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
তরিকুল একই গ্রামে তার নানীর বাড়িতে থাকে, পিতার সাথে থাকে না, তবে পিতার তার দেখা শুনা করে। তার নানী জানান, ১৩আগষ্ট মঙ্গলবার রাত ৮টার দিকে তরিকুল রাগ করে তার শয়ন কক্ষে ঘরের দরজা বন্ধ করে শুইয়ে পড়ে,১৪ আগষ্ট সকালে ভোর বেলায় নানী জানালার ফাঁক দিয়ে তাকে শুইয়ে থাকতে দেখে, বুধবার সকাল ৯টার দিকে সকালের খাবার নিয়ে ঘরের গিয়ে দেখতে পায় তরিকুল গলায় শাড়ী দিয়ে ঝুলান্ত অবস্থায় আছে।
এব্যাপারে দেবহাটা থানার অফিসার ইনচার্জ ওসি শেখ মাহমুদ হোসেন ঘটনা স্থলে আসেন এবং লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরণ করেন। ওসি শেখ মাহমুদ হোসেন জানান, দেবহাটা থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে, পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
কক্সবাজার প্রতিনিধি: সেন্টমার্টিন দ্বীপের দক্ষিন পাড়ার ...
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে রি...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসি...
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরি...
বগুড়া প্রতিনিধিঃ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জি...

মন্তব্য (০)