• লিড নিউজ
  • প্রশাসন

নৌবাহিনী প্রধানের নোয়াখালীর হাতিয়া উপজেলা পরিদর্শন

  • Lead News
  • প্রশাসন

ছবিঃ সিএনআই

চট্টগ্রাম প্রতিনিধি: দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বুধবার ১৪ই আগষ্ট নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান নোয়াখালী জেলার হাতিয়া উপজেলা সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি হাতিয়া উপজেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, বিভিন্ন প্রতিষ্ঠান ও থানাসমূহের কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত নৌবাহিনী, স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের সাথে মতবিনিময় করেন। দেশের বিদ্যমান সংকট উত্তরণে তিনি সকলের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতামূলক অংশগ্রহণ কামনা করেন। 

বাংলাদেশ নৌবাহিনী চট্টগ্রাম, প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বৈষম্যহীন সমৃদ্ধ রাষ্ট্র গঠনে দেশের প্রত্যেকটি নাগরিককে নৈতিকতা ও রাষ্ট্রীয় আইনের প্রতি শ্রদ্ধা রেখে স্বীয় দায়িত্ব পালনের আহবান জানান নৌ প্রধান। তিনি বলেন, নৌবাহিনীর সহায়তা ও নিরাপত্তায় ইতোমধ্যে উপকূলীয় থানাসমূহে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। এতে জনমনে স্বস্তি ফিরে এসেছে। দেশের ট্রাফিক ব্যবস্থা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করতে জনসাধারণকে ঐক্যবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করার আহবান জানান। সেই সাথে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

নৌবাহিনীর দায়িত্বপ্রাপ্ত এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নৌ প্রধান কন্টিনজেন্টে কর্মরত নৌ সদস্যদের দিকনির্দেশনা প্রদান করেন। দেশকে পুনরায় উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে নিতে যেকোন নাশকতামূলক ও দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ড প্রতিহত করতে বাংলাদেশ নৌবাহিনী কাজ করে যাচ্ছে। নৌ প্রধান আশা করেন অতি দ্রুত চলমান পরিস্থিতির উত্তরণ ঘটবে।

 

 

তিনি আরো জানায়, আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাংলাদেশ পুলিশ কর্তৃক সার্বিকভাবে দায়িত্ব গ্রহণের পর নৌ সদস্যরা ব্যারাকে প্রত্যাবর্তন করবে। উল্লেখ্য, দেশের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ নৌবাহিনী উপকূলীয় জেলাসমূহের পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম ও খুলনা অঞ্চলে জননিরাপত্তা, জান-মালের সুরক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে অর্পিত দায়িত্ব পালন করে চলেছে।

মন্তব্য (০)





image

‎আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে ইশরাক, তদন্তের নির্...

১

‎নিউজ ডেস্কঃ আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক প্র...

image

‎ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৯০, মামলা ৪২

২

‎নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)...

image

হিন্দু, মুসলিম সবাই সুন্দরভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন"রং...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশে...

image

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮১, মামলা ৪০ ‎

৪

‎নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)...

image

৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, ১৭০২ জনকে নিয়োগ

৫

নিউজ ডেস্কঃ ৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে জনপ্রশা...

  • company_logo