• সমগ্র বাংলা

সাতকানিয়ায় প্রধান শিক্ষককে অপসারণ দাবিতে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া প্রতিনিধিঃ সীমাহীন দুর্নীতি, শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে অসদাচরণের, ফ্যাসিবাদের লেজুড়বৃত্তি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিরোধীতাকারী বিদ্যালয়ের অর্থ লুটকারী খাগরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক "অনুপম মহাজনের" পদত্যাগ এবং বিচারের দাবিতে মানববন্ধন করেন খাগরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী'রা।

বুধবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে খাগরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে  মাঠে ছাত্র-ছাত্রী'রা, ১ দফা দাবিতে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে ছাত্র-ছাত্রী বলেন, খাগরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পর থেকে তিনি সীমাহীন দুর্নীতি, অনিয়ম করে যাচ্ছেন। এসবের অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ঠিক মত তিনি স্কুলে উপস্থিত থাকতেন না। এছাড়াও শিক্ষার্থীদের অভিভাবক  সাথে খারাপ আচরণ, খারাপ ভাষায় গালিগালাজ করেন তিনি। তা ছাড়া প্রধান শিক্ষক অনুপম মহাজনের সরকারি বিভিন্ন, উন্নয়নমূলক বরাদ্দের টাকা কাজ না করে তিনি আত্মসাত করেন। বিদ্যালয়ের  শিক্ষার্থী'রা আর ও জানান, ‘ অনুপম মহাজনের বিরুদ্ধে এসব অভিযোগ অনেক পুরোনো।

তাঁর হাত থেকে বিদ্যালয়ের ছাত্রীরা পর্যন্ত রেহাই পাচ্ছে না। তিনি স্বেচ্ছাচারিতা, অনিয়মের পাশাপাশি শিক্ষার্থীদের হয়রানি করছেন। এসব বন্ধে আমরা শিক্ষার্থীরা তাঁর অপসারণের দাবি জানাই। এই বিষয়ে প্রধান শিক্ষক অনুপম মহাজন বলেন, একটি পক্ষ আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে। আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা।

মন্তব্য (০)





image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

১

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

  • company_logo