• রাজনীতি

সীমান্তে মানুষ জড়ো হওয়ার ঘটনা ছিল নাটক: মির্জা ফখরুল

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ সীমান্তে হিন্দু সম্প্রদায়ের মানুষ জড়ো হওয়ার ঘটনা আওয়ামী লীগের একটি সাজানো নাটক ছিল বলে উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৪ আগস্ট) সকাল ৯টার দিকে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, যে সরকার পতিত হয়েছে তাদের শাসকগোষ্ঠী বিভিন্ন নাটক সাজিয়ে এগুলো প্রচার করেছে। কয়েকদিন আগে বালিয়াডাঙ্গা দিয়ে ৩০০-৪০০ মানুষ চলে যাচ্ছে। তারা একসঙ্গে জড়ো হয়েছিল। প্রশাসন ও বিভিন্ন গোয়েন্দার মাধ্যমে এসব মানুষ বলেছে যে, এটা ছিল একটি স্টেজ ড্রামা ও নাটক।

মির্জা ফখরুল আরও বলেন, তারা সবাই একা। তাদের সঙ্গে স্ত্রী-সন্তান কেউ নেই। তারা গিয়ে বলছে যে তারা চলে যাচ্ছে। এটা একটি নাটক ছিল। ওপারে (ভারতে) ধারণা দেওয়া যে, তারা এখানে নির্যাতনের শিকার হচ্ছেন।

হিন্দু সম্প্রদায়ের লোকজনের নিরাপত্তায় বিএনপি নেতাকর্মীরা কাজ করে যাচ্ছেন উল্লেখ করে দলটির মহাসচিব বলেন, আমাদের দলের নেতাকর্মীরা এসব ঘটনাকে প্রতিহত করার জন্য জেলায় জেলায় ছুটে বেরিয়েছে। আমাদের সুস্পষ্ট নির্দেশনা আছে। যদি প্রমাণ করা যায়, এখানে আমাদের দলের কোনো লোকজন জড়িত, তাহলে আমি ডিসি-এসপিকে বলেছি আপনারা ব্যবস্থা নেবেন। আমাদের দলের পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে আমাদের এখানে একজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আপনাদের কাছে সহযোগিতা চাই, আপনারা দায়িত্বশীল নাগরিক হিসেবে মিথ্যা নিউজ যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন। তাদের পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়নের জন্য যেন আপনাদের ব্যবহার করতে না পারে।

মির্জা ফখরুল বলেন, আমি আপনাদের মাধ্যমে সনাতন ধর্মের মানুষ যারা আছেন তাদের অনুরোধ করবো আপনার গুজবে কান দেবেন না। আমরা সবসময় আপনাদের পাশে আছি।

মন্তব্য (০)





image

হাসপাতালে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে ...

নিউজ ডেস্ক : বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের শারীরিক অবস্থ...

image

‎আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে: পাবনায় সারজিস আলম

পাবনা প্রতিনিধিঃ ‎জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)...

image

যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের আওতায় মানব...

image

প্রতিমন্ত্রী শাহে আলমকে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ ও বন্ধু বিব...

নিউজ ডেস্ক : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে প্রধা...

image

কাউন্সিল এ বছরের শেষে বিএনপির কমিটিতে বড় পরিবর্তনের প্রস...

নিউজ ডেস্ক : দীর্ঘদিন জাতীয় কাউন্সিল না হওয়ায় সাংগঠনিক স্থবি...

  • company_logo