প্রতীকী ছবি
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে আদিবাসী পরিবারের বিয়ের অনুষ্ঠান শেষে পাশ্ববর্তী গভীর গর্ত থেকে আজ মঙ্গলবার দুইজনের লাশ উদ্ধার করেছে স্হানীয় থানা পুলিশ। চোলাই মদ খেয়ে বেসামাল অবস্হায় পানি ভর্তি গর্তে পড়ে তারা মারা গেছে বলে ধারনা করছেন সংশ্লিষ্টরা।
মৃত দুই জনের মধ্যে একজন স্হানীয় মালভবানীপুর গ্রামের মৃত পেশকার আলীর ছেলে সিরাজুল ইসলাম বল্টু (৫৬) অন্যজন আদিবাসী দাওয়াত খেতে আসা নারী। তার নাম সারথী পাহান (৬০)। সে রংপুরের মিঠা পুকুরের চক গোপালপুর সরকারপাড়ার মৃত শুকু পাহানের স্ত্রী।
জানা গেছে, নবাবগঞ্জ উপজেলার ৯ নম্বর কুশদহ ইউনিয়নে বিনোদন কেন্দ্র স্বপ্নপুরির পাশের গ্রাম মালভবানীপুরে আদিবাসীপাড়ায় গত সোমবার রাতে ধুমধামে বিয়ের আসর বসেছিল। মৃত বিপ্লব হাঁসদার মেয়ের সাথে ঘর বাঁধতে জয়পুরহাট জেলার পাঁচবিবি এলাকা থেকে আসেছিল বরযাত্রীরা। অনুষ্ঠানে ছিল পাড়াপড়সিসহ আমন্ত্রিত আত্বীয়স্বজনরা। বিয়ের আসরে নাচগানের সাথে ঘরে তৈরি চোলাই মদ দারুপানিতে আনন্দে মেতে ছিলেন তারা। সকালে বাড়ীর পাশে একটি পানি ভর্তি গর্তে দুজনের লাশ পড়ে থাকতে দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্হানীয়রা।
কুশদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান, নতুন তৈরি টয়লেটের জন্য বাড়ীর পাশে একটি গভীর কুয়া খননের পর কলাপাতা দিয়ে ঢেকে রেখেছিল বাড়ীর মালিক। রাতে অতিরিক্ত মদপানের আনন্দে বেসামাল অবস্হায় সেই গর্তে পড়ে ওই দুইজন মারা গেছে।
নবাবগঞ্জ থানার আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়িতে কর্মরত উপ পরিদর্শক আব্দুস সাত্তার জানান, সুরতহাল রিপোর্টে লাশের শরিরে কোন আঘাতের চিহ্ন চোখে পড়েনি। তবে দুজনের শরিরে মাদকের আলামত ছিল। তারা কোন ক্রমে গভীর গর্তে পানিতে পড়ে মারা গেছে।
কক্সবাজার প্রতিনিধি: সেন্টমার্টিন দ্বীপের দক্ষিন পাড়ার ...
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে রি...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসি...
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরি...
বগুড়া প্রতিনিধিঃ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জি...

মন্তব্য (০)