• সমগ্র বাংলা

বগুড়ায় মুদি দোকানিকে গলা কেটে হত্যা

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

বগুড়া প্রতিনিধিঃ  বগুড়ায় বাড়ির সামনে থেকে এক মুদি দোকানিকে তুলে নিয়ে গিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। সোমবার দিবাগত রাতে শহরের ফুলবাড়ি বারুনীমেলার ব্রিজের ওপর এ ঘটনা ঘটে৷  সকাল সাড়ে সাতটার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহতের নাম বাবর আলী বগুড়া পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের আকাশতারা এলাকার মৃত রমজান আলীর ছেলে। বর্তমানে তাঁর মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।  

এসব তথ্য নিশ্চিত করেছেন নারুলী ফাঁড়ির উপ-পরিদর্শক সাজ্জাদ হোসেন। 

বেলাল নামে স্থানীয় এক ব্যক্তি বলেন, 'সকালে তিনি হাটার জন্য বের হয়েছিলেন। ব্রিজের ওপর গেলে একটা গলাকাটা মরদেহ দেখতে পান। সবাইকে জানিয়ে সেখান থেকে চলে আসেন। পরে জানতে পারেন পুলিশ মরদেহ মর্গে পাঠানো হয়েছে।' 

নিহতের মেয়ে বিনা বলেন, তার বাবার আকাশতারা এলাকায় মুদি দোকান রয়েছে৷ রাতে দোকান থেকে বাড়িতে ফেয়ার পথে বাড়ির সামনে থেকে তাকে ১০/১৫জন লোক তুলে নিয়ে যায়৷ তাদের বেশিরভাগেরই মুখ ঢাকা ছিল। পরে জানতে পারেন তার বাবাকে গলাকেটে হত্যা করে মরদেহ ব্রিজের উপর ফেলে তারা পালিয়ে গেছে।'

এ ব্যাপারে পুলিশের উপ-পরিদর্শক সাজ্জাদ বলেন, পূর্ব শত্রুতার জেরে বাড়ির সামনে থেকে বাবর নামে ওই ব্যবসায়ীকে একদল দুর্বৃত্ত তুলে নিয়ে গলাকেটে হত্যা করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo