• প্রশাসন

কুড়িগ্রামে বিজিবি ও বিএসএফ’র পতাকা বৈঠক

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ বাংলাদেশ-ভারতের সীমান্তরক্ষী বিজিবি ও বিএসএফ’ র মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১আগষ্ট) সকাল ১১টায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়ন অধীনস্থ কুড়িগ্রাম জেলার ফুলাবাড়ি উপজেলার অনন্তপুর বিওপির আন্তর্জাতিক সীমান্ত পিলার নং-৯৪৫ এর ৩ এস হতে আনুমানিক ০৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম অনন্তপুর নামক স্থানে।

এসময় পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট-১৫ বিজিবি’র অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ, পিএসসি এবং বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৯০ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড্যান্ট শ্রী বিজয় কুমার এবং ১৩৮ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড্যান্ট শ্রী ললিত কুমার হারমাটি।

পতাকা বৈঠকে উভয় কমান্ডারগণ কুশলাদি বিনিময় শেষে বিএসএফ’র কমান্ডারের পক্ষ থেকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে হিন্দু সম্প্রদায়ের লোক যাতে ভুল বোঝাবুঝির মাধ্যমে ভারতে অনুপ্রবেশ করতে না পারে এ ব্যাপারে নজরদারি রাখার জন্য জানানো হয়।

এবিষয়ে বিজিবি অধিনায়ক জানান, বিজিবি সর্বক্ষণই নজরদারি অব্যাহত রেখেছে। এছাড়াও সীমান্তে গুলি, হত্যাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উভয়ের মধ্যে আলোচনা এবং দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার সম্মতি জ্ঞাপন করা হয়।

মন্তব্য (০)





image

‎রাজধানীতে ডিবির পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৭

নিউজ ডেস্কঃ রাজধানীতে তিনটি পৃথক অভিযানে ১৭শ' বোতল স্কা...

image

একযোগে পদোন্নতি পেয়ে যুগ্ম-সচিব হলেন ১৭২ কর্মকর্তা

নিউজ ডেস্কঃ একযোগে ১৭২ জন উপসচিবকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দ...

image

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপি...

image

ডিএমপির ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে একযোগে বদলি

নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশন...

image

পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল ...

নিউজ ডেস্ক : পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদারসহ ৩৩ জন ঊর্ধ্বতন...

  • company_logo