• সমগ্র বাংলা

জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। সোমবার বেলা সাড়ে ১২ টার দিকে কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের বলিয়ানপুর গ্রামে এঘটনা ঘটে।  নিহত ইবাদুল হক(৫৫) বলিয়ানপুর গ্রামের আকবর সরদারের পুত্র। 

স্থানীয়রা কবির হোসেনসহ কয়েকজন জানান, আকবর, ইউসুফ, আব্দুল্লাহ, আজগর আলীদের সাথে ইবাদুলের পরিবারের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এবিষয়টি মিমাংসার জন্য আজ সোমবার সকালে ভূমি জরিপকারী(আমিন) মাপ জরিপ শুরু করার একপর্যায়ে দুপক্ষের মধ্যে কথাকাটাটি শুরু হলে আকবর, ইউসুফ ও আব্দুল্লাহ,আজগর উত্তেজিত হয়ে ইবাদুল ইসলামকে মারপিট শুরু করে। এতে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়ে ইবাদুল। তাকে উদ্ধার করে কলারোয়া স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা: ফয়সাল তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত ইবাদুলের কন্যা ঝর্ণা বলেন, তাদের মারপিটে আমার পিতা মারা গেছে। আমার পিতাকে যারা হত্যা করেছে আমি তাদের শাস্তি চাই। 

এবিষয়ে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিন জানান ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে মামলা নেওয়া হবে।

এদিকে অভিযুক্ত আব্দুল্লাহ বলেন, আমরা ইবাদুলকে মারপিট করিনি। তিনি অসুস্থ্য ছিলেন। সকালে কথাকাটাকাটির একর্যায়ে তিনি অসুস্থ্য হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

মন্তব্য (০)





image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

১

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

  • company_logo