• প্রশাসন

লালমনিরহাটে কাজে ফিরল পুলিশ, জনমনে স্বস্তি

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি:টানা সাতদিন  কর্মবিরতি শেষে আজ সোমবার লালমনিরহাটে কাজে ফিরেছে পুলিশ। ট্রাফিক ব্যবস্থাপনা,জনসাধারন ও ব্যবসা কেন্দ্র সহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা দিচ্ছে পুলিশ সদস্যরা। ফলে জনমনে স্বস্তি ফিরে এসেছে। এজন্য  পুলিশ বিভাগকে ধন্যবাদ জানাচ্ছে জনসাধারণ। 

শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ ও সহিংসতা হয়।এক পর্যায়ে শিক্ষার্থীদের সাথে যোগ দেয়  সাধারণ মানুষ ও বিরোধী রাজনৈতিক দলগুলো। এ আন্দোলনে শিক্ষার্থী, সাধারন মানুষ সহ পুলিশ নিহত হয়।আন্দোলনের এক পর্যায়ে  গত সোমবার সরকার পদত্যাগ করে দেশত্যাগ করে।সেদিন থেকেই নিজেদের নিরাপত্তার কথা ভেবে পুলিশ কর্মবিরতি শুরু করে।ফলে দেশবাসি নিরাপত্তাহীনতায় পড়ে।ভয়ে আতংকে লোকজনের রাতের ঘুম হারাম হয়ে যায়।বেড়ে যায় চুরি, ছিনতাই সহ বিভিন্ন ধরনের অপরাধ প্রবনতা।সাধারন জনগন ভয়ে আতংকে থাকে।টানা সাতদিন কর্মবিরতি শেষে আজ সোমবার দুপুরে লালমনিরহাট জেলায় পুলিশ কাজে যোগ দেয়। এ সময় সদর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক সঙ্গীয় ফোর্স নিয়ে শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।তাছাড়াও ট্রাফিক ব্যবস্থাপনা সহ সড়কে নিরাপত্তা দেয়া শুরু করে পুলিশ। রাস্তায় টহল বৃদ্ধি করে।ফলে জনমনে স্বস্তি ফিরে আসে।বাড়ে কর্মচঞ্চলতা।পুলিশের কাজে যোগদানকে সাধুবাদ জানিয়েছেন ব্যবসায়ী সাধারণ মানুষেরা।

সদরের বাসিন্দা  মোজাম্মেল হোসেন ও ফাতেমা বেগম জানান,পুলিশ না থাকলে নিরাপত্তাহীনতায় ভুগি।অপরাধ বেড়ে যায়। তাই স্বাভাবিক জীবন যাপন করতে পুলিশের প্রয়োজন খুব। পুলিশ কাজে যোগদান করায় আমরা খুশি।

তাছাড়াও পুলিশের কাজকে সহযোগিতা করারও প্রতিশ্রুতি দিয়েছেন নাগরিকেরা।

লালমনিরহাট পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, লালমনিরহাটের সকল থানায় পুলিশ মাঠের কার্যক্রম শুরু করেছে। তাছাড়াও সাধারন ডায়েরি ও অভিযোগও নেয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। 

লালমনিরহাটের ৫টি থানায় পুলিশ কাজে যোগদান করায় খুশি এলাকার মানুষ। 

মন্তব্য (০)





image

‎রাজধানীতে ডিবির পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৭

নিউজ ডেস্কঃ রাজধানীতে তিনটি পৃথক অভিযানে ১৭শ' বোতল স্কা...

image

একযোগে পদোন্নতি পেয়ে যুগ্ম-সচিব হলেন ১৭২ কর্মকর্তা

নিউজ ডেস্কঃ একযোগে ১৭২ জন উপসচিবকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দ...

image

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপি...

image

ডিএমপির ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে একযোগে বদলি

নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশন...

image

পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল ...

নিউজ ডেস্ক : পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদারসহ ৩৩ জন ঊর্ধ্বতন...

  • company_logo