ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছেছেন মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে বিএনপির প্রতিনিধিদল। সাড়ে তিনটায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করছেন
জানা গেছে, বিকাল ৪টায় প্রধান উপদেষ্টার বাসভবন এই বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে যোগ দিতে দেখা গেছে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, বেগম সেলিমা রহমান, সালাউদ্দিন আহমেদ, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরীকে।
ছাত্র-জনতার তীব্র গণ আন্দোলনের মুখে গত সোমবার প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ওইদিন অন্তবর্তীকালীন সরকারের মাধ্যমে দেশ পরিচালনার কথা জানান সেনাপ্রধান ওয়াকার-ওজ-জামান।
গত বৃহস্পতিবার (৮ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে রাতে শপথ নিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। শপথ নেয়ার পর বিএনপির সঙ্গে ড. ইউনূসের এটিই প্রথম সাক্ষাৎ হতে যাচ্ছে।
নিউজ ডেস্ক : রংপুরে সাবেক শিক্ষক ও তার পরিবারের তিন সদস্যকে ...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্র...
নিউজ ডেস্কঃ গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারে...
নিউজ ডেস্ক : গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না...
নিউজ ডেস্কঃ বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব...

মন্তব্য (০)