ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলায় ৬ টি থানায় সীমিত আকারে কার্যক্রম শুরু হয়েছে। থানাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি থানাতে সেনাবাহিনী ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া রয়েছেন শিক্ষার্থীরাও।
রবিবার (১১ আগস্ট) সকাল থেকে নারায়ণগঞ্জের ছয়টি থানায় পুলিশ সদস্যরা কর্মস্থলে যোগ দিয়ে কার্যক্রম শুরু করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আমীর খসরু তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বাদে ছয়টি থানায় সীমিত আকারে কার্যক্রম শুরু হয়েছে। নারায়ণগঞ্জ সদর, ফতুল্লা, বন্দর, সোনারগাঁও, রুপগঞ্জ ও আড়াইহাজার থানায় আজ থেকে কার্যক্রম শুরু হয়েছে । তবে সিদ্ধিরগঞ্জ থানা পুড়ে যাওয়ায় সেখানে এখনো কার্যক্রম শুরু হয়নি।
উল্লেখ্য, কোটা আন্দোলনের পর গত ৫ আগস্ট থেকে দীর্ঘদিন যাবত থানার কার্যক্রম বন্ধ ছিল। এতে করে থানায় আসা সাধারণ মানুষেরা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন। থানায় পুলিশ না থাকায় জেলার বিভিন্ন স্থানে চুরি ছিনতাই চাঁদাবাজি ব্যাপক হারে বৃদ্ধি পায়।
নিউজ ডেস্কঃ রাজধানীতে তিনটি পৃথক অভিযানে ১৭শ' বোতল স্কা...
নিউজ ডেস্কঃ একযোগে ১৭২ জন উপসচিবকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দ...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপি...
নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশন...
নিউজ ডেস্ক : পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদারসহ ৩৩ জন ঊর্ধ্বতন...

মন্তব্য (০)