• রাজনীতি

যদি দখল-চাঁদাবাজি করেন তাহলে পা ভেঙে দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ দখল- চাঁদাবাজিতে না জড়াতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. এম সাখাওয়াত হোসেন। দখল ও চাঁদাবাজদের কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, আমি কোনো রাজনীতিবিদ না। একজন ফৌজ, যা বলি তাই করার চেষ্টা করি। আপনারা কেউ চাঁদাবাজি করবেন না। দখলবাজি করবেন না। যদি দখল-চাঁদাবাজি করেন তাহলে পা ভেঙে দেওয়া হবে।

রোববার (১১ আগস্ট) প্রথম দিনের মতো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের কার্যালয়ে প্রবেশের আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

পুলিশ সদস্যদের কাজে যোগ দেওয়ার বিষয়ে তিনি বলেন, আগামী বৃহস্পতিবারের (১৫ আগস্ট) মধ্যে যারা কাজে যোগ দেবেন না, আমরা ধরে নেব তারা চাকরি করবেন না। বৃহস্পতিবারের মধ্যে আপনারা কাজে যোগদান করুন। এই সময়ের মধ্যে যারা যোগদান করবেন না, তাদের চাকরিচ্যুত করা হবে।

সাখাওয়াত বলেন, যা কিছু ঘটেছে, তার বিচার বিভাগীয় তদন্ত হবে। তদন্ত অনুযায়ী বিচার বিভাগ বিচার করবে। এতে কারোর ভয় পাওয়ার কিছু নাই। নির্দোষ কেউ কোথাও কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবেন না।

পুলিশের গায়ে কাউকে হাত না দেওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, পুলিশের প্রয়োজনীয়তা অনুভব করছেন নিশ্চয়। ডাকাতি হচ্ছে বা ডাকাতির ভয় পাচ্ছেন। বোঝার চেষ্টা করুন, পুলিশের প্রয়োজন রয়েছে।

এই উপদেষ্টা বলেন, এদেশে পলিটিক্স করতে হলে পলিটিক্যাল পার্টি অ্যাক্টের মধ্যে করতে হবে। এটা আপনাদের পছন্দ হলেও না হলেও। আমি যতদিন পর্যন্ত আছি, আমি এটা করে ছাড়ব। আপনারা স্বৈরাচারী হয়ে যাবেন, এটা তো হবে না।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সব রাজনৈতিক দলকে আমি একটি মেসেজ দিচ্ছি। একটি পলিটিক্যাল পার্টির অবস্থা আপনারা দেখেন, এত বড় একটা দল, এত ঐতিহ্যবাহী একটা দল। যার নামের সঙ্গে স্বাধীনতা জড়িত, আজকে তাদের সদস্যদের পালিয়ে বেড়াতে হচ্ছে।

 

সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, তাদের জায়গায় যদি মনে করেন আমি আসলাম, দখল করব, বাজার দখল করব, ঘাট দখল করব, এটা দখল করব, চাঁদাবাজি করব, কিছুদিন করেন। কিন্তু আমি সেনাপ্রধানকে বলেছি, অনুরোধ করেছি, পা ভেঙে দিতে আপনাদের। আই ডোন্ট কেয়ার, ইউ গো টু হেল।

সাখাওয়াত হোসেন বলেন, আমি শুনেছি কারওয়ান বাজারে গিয়ে চাঁদাবাজি করেন। কিছুক্ষণ আগে শুনলাম ব্যাংক দখলে নেওয়ার জন্য মারামারি হচ্ছে। কিছুটা সময় আছে, এখন করেন। ভাই, আমি পাবলিকও না, আমি পলিটিশিয়ানও না, আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ফৌজি মানুষ। যা বলব তাই করব। এখানে একদিন থাকি, আর তিন দিন থাকি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, চাঁদাবাজি করবেন না, যেই পার্টিই হোক। আমি বারবার বলছি, চাঁদাবাজি করবেন না। মানুষের দুর্ভোগ বাড়াবেন না। তাহলে আমি জনগণকে বলব, আপনাদের পিটাইয়া দিতে, যারা চাঁদাবাজি করেন।

 

মন্তব্য (০)





image

রংপুরের ঘটনা সবাইকে কাঁদিয়েছে, অল্প সময়ে অপরাধী গ্রেফতার ...

নিউজ ডেস্ক : রংপুরে সাবেক শিক্ষক ও তার পরিবারের তিন সদস্যকে ...

image

‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্র...

image

‎ছয় দাবিতে ১১ দলের লংমার্চ: যানজট শঙ্কায় ক্ষমা প্রার্থনা

নিউজ ডেস্কঃ গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারে...

image

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

নিউজ ডেস্ক : গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না...

image

‎জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্কঃ বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব...

  • company_logo