• সমগ্র বাংলা

সোনারগাঁবাসীর নিরাপত্তায় পাহারায় আছে বিএনপি নেতাকর্মীরাঃ মান্নান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি: চলমান রাজনৈতিক পরিস্থিতি নানারকম অস্থিরতা নৈরাজ্য বিশৃঙ্খলা গুজব এবং অপপ্রচারের বিষয়ে মতবিনিময় ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।

সোনারগাঁ উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপির আয়োজনে আজ শনিবার দূপুরে সোনারগাঁ উপজেলার কাদিরগঞ্জ এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান,সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।

এসময় বক্তারা বলেন”চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সোনারগাঁওয়ে যেকোন ধরণের অরাজকতা প্রতিরোধে মাঠে আছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।সোনারগায়ে কোন সংখালঘু পরিবারে ,সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে  বা কোন আওয়ামীলীগের নেতাকর্মীদের বাড়ীতে হামলা হয়নি।আমরা জনগনের পাশে আছি এবং থাকবো।

 উপজেলা, থানা ও বারদী আশ্রম বিএনপি ও অঙ্গসংগঠনের লোকজন দিন-রাত পাহারা দিয়ে নিরাপত্তা নিশ্চিত করার কাজ করছে।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বলেন, বিএনপি আরো ১০০ বছরে যদি ক্ষমতায় না আসে, তাও আওয়ামী লীগ ও জাপাতে যোগ দেওয়া সুবিধাবাদী নেতাকর্মীদের বিএনপিতে নেওয়া হবে না।

এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, রফিকুল ইসলাম বিডিআর, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজামউদ্দিন,জেলা যুবদলের যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব, পৌর বিএনপির সভাপতি শাহজাহান, সাধারণ সম্পাদক মোতালেব কমিশনার,যুগ্ম সম্পাদক সাদেকুর রহমান সেন্টু, সাংগঠনিক সম্পাদক মো: আঃ রাহিম সহ দলীয় নেতাকর্মীরা।

 

মন্তব্য (০)





image

বগুড়ায় রিভলবার ও ইয়াবাসহ ব্রাজিল সমর্থকসহ ডাকাত দলের ৪ সদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে রি...

image

ঈশ্বরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসি...

image

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্র...

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরি...

image

বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ...

বগুড়া প্রতিনিধিঃ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জি...

image

ফরিদপুরের চরভদ্রাসনে জমি চাষ দিতে গিয়ে ট্রাক্টর উল্টে পদ্...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীর পাড়ে জমি...

  • company_logo