• লিড নিউজ
  • শিক্ষা

পবিপ্রবির নতুন প্রক্টর হলেন অধ্যাপক আবুল বাশার খান

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সিএনআই

পবিপ্রবি প্রতিনিধি:পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নতুন প্রক্টর হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন ব্যবসায় প্রশাসন অনুষদের ইকোনমিকস এন্ড সোসিওলজি বিভাগের অধ্যাপক আবুল বাশার খান। বৃহস্পতিবার (৮ আগস্ট) রেজিস্ট্রার ( অ. দা.) অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। 

অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অধ্যাপক ড. মো. জাহিদ হাসান এর পরিবর্তে অধ্যাপক আবুল বাশার খানকে ২ বছরের জন্য অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হলো। তিনি বিশ্ববিদ্যালয় আইন ও বিধি মোতাবেক দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক আর্থিক ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। এছাড়াও ধন্যবাদ জ্ঞাপন করা হয় প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করা অধ্যাপক ড. মো. জাহিদ হাসান কে। সেইসাথে নতুন দায়িত্বপ্রাপ্ত প্রক্টরকে প্রাক্তন প্রক্টরের  কাছ থেকে দায়িত্ব বুঝে নেওয়ার অনুরোধ করা হয়েছে।

নতুন দায়িত্ব পেয়ে অধ্যাপক আবুল বাশার খান বলেন, “বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনের ফসল হিসেবে রাষ্ট্র সংস্কারের যে উদ্যোগ, সে আলোকে ক্যাম্পাস সংস্কারে শিক্ষার্থীদের চিন্তা, উপলব্ধি ও ভাবনাকে অগ্রগণ্যতা দিয়ে সুন্দর ও শান্তির ক্যাম্পাস উপহার দেয়াই আমার অঙ্গীকার। সেক্ষেত্রে আমি আমার প্রিয় শিক্ষার্থীসমাজ ও সহকর্মীবৃন্দের সহযোগিতা চাই।”

 

 

 

উল্লেখ্য যে, অধ্যাপক বাশার খান ইতিপূর্বে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের কনভেনর হিসেবে দায়িত্ব পালন করেন।

 

মন্তব্য (০)





image

‎সরকারি ৬ কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

নিউজ ডেস্কঃ দেশের ছয়টি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ...

image

হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের ৩৭ ছাত্র সাময়িক বহিষ্কার

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও ...

image

চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক, যুক্ত হচ্ছে ৮টি ...

নিউজ ডেস্কঃ জাতীয় শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে খেলাধ...

image

বৃহস্পতিবার ক্লাস শেষে স্কুল-কলেজে ১৬, মাদ্রাসায় ২৩ দিনের...

নিউজ ডেস্কঃ ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের শিক...

image

বেরোবিতে ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর’এক্সপো,শিক্ষার্থ...

রংপুর ব্যুরো : উচ্চশিক্ষা,গবেষণা ও আন্তর্জাতিক একাডেমিক সহযো...

  • company_logo