• সমগ্র বাংলা

ফরিদপুরে লুট হওয়া শটগান ও মোটরসাইকেল ফেরত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সদরপুর থানা থেকে লুট হওয়া শটগান ও মোটরসাইকেল ফেরত দেওয়া হয়েছে। অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি থানায় এসে একটি শটগান ও তিনটি মোটরসাইকেল ফেরত দেন। শুক্রবার ( ৯ আগষ্ট) এ তথ্য নিশ্চিত করেন আনসার ভিডিপির ফরিদপুর জেলা কমান্ড্যান্ট নাদীরা ইয়াসমিন।

এর আগে বুধবার রাত সাড়ে নয়টার দিকে থানার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসারের হাবিলদার আবদুল লতিফের কাছে মোটরসাইকেল ও শটগান জমা দেওয়া হয়। ফরিদপুর জেলা কমান্ড্যান্ট নাদীরা ইয়াসমিন বলেন, ফেরত দেওয়া শটগানটির গায়ে ‘কে আর জি/ ৪২৫২২৪২’ নম্বর লেখা রয়েছে। ফেরত দেওয়া তিনটি মোটরসাইকেল দুটির নম্বরপ্লেট খুলে ফেলা হয়েছে।

অপর মোটরসাইকেলটির নম্বর : রাজবাড়ী-ল-১১-৬০৮৫। তিনি আরও বলেন, সদরপুর থানায় হাবিলদার আবদুল লতিফের নেতৃত্বে আট জন আনসার সদস্য বর্তমানে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। বুধবার রাত সাড়ে নয়টার দিকে কয়েকজন ব্যক্তি লুট করে নেওয়া একটি মোটরসাইকেল চালিয়ে দুইটি নছিমনে করে এনে পৌঁছে দেন। এছাড়া মোটরসাইকেল ও শটগান জমা দেওয়া ব্যাপারে  জানান, অপরিচিত এক ব্যক্তির ফোন থেকে পাওয়া তথ্য অনুযায়ী এ শটগান আটরশি দরবার শরিফের পাশে নির্মাণাধীন একটি দোকানঘরে একটি বস্তার ভেতর থেকে উদ্ধার করা হয়। মোটরসাইকেল তিনটি সদরপুর থানায় আনসার সদস্যদের জিম্মায় রাখা হয়েছে।

শটগানটি ফরিদপুরের দায়িত্বরত সেনাবাহিনীর লে. কর্নেল নাহিদের কাছে হস্তান্তর করা হয়েছে।এ ব্যাপারে ফরিদপুরের সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শফিকুল ইসলাম  জানান, থানার কতগুলো অস্ত্র বা কতগুলো মোটরসাইকেল ছিল, তা হিসাব করে দেখতে হবে। এই মূহূর্তে সঠিকভাবে বলা সম্ভব নয়।৫ আগস্ট বিকেলের দিকে মিছিল থেকে একদল বিক্ষোভকারী সদরপুর থানায় হামলা করে। তারা থানার সামনে থাকা ইউএনও, ওসির গাড়ি ও একটি পুলিশ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। এ সময় কিছু পুরোনো মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং বেশ কয়েকটি মোটরসাইকেল লুট করা হয়। এ ছাড়া থানার অস্ত্রাগার ভেঙে অস্ত্র-গুলি লুটের ঘটনা ঘটে।

মন্তব্য (০)





image

বগুড়ায় রিভলবার ও ইয়াবাসহ ব্রাজিল সমর্থকসহ ডাকাত দলের ৪ সদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে রি...

image

ঈশ্বরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসি...

image

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্র...

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরি...

image

বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ...

বগুড়া প্রতিনিধিঃ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জি...

image

ফরিদপুরের চরভদ্রাসনে জমি চাষ দিতে গিয়ে ট্রাক্টর উল্টে পদ্...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীর পাড়ে জমি...

  • company_logo