• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইসরাইল-হামাসকে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরাইল-হামাসকে দ্রুত একটি যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর। এই তিনদেশ যৌথ এক বিবৃতিতে জানান, আর কোনো সময় নষ্ট না করে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা আবার শুরু করুক ইসরাইল ও হামাস। এরপরই ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অফিস জানিয়েছে, আলোচনার জন্য তাদের প্রতিনিধিরা যাবেন।মিশর বা কাতারে এই শান্তি আলোচনা হতে পারে। যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর এই মধ্যস্থতা করছে। তারা চাইছে, দ্রুত আলোচনা করে যুদ্ধবিরতি চালু করতে।

গত নভেম্বরে ইসরাইল ও হামাস এক সপ্তাহের মতো অস্ত্রবিরতিতে রাজি হয়েছিল। সেই সময় দুই পক্ষই কিছু বন্দিকে মুক্তি দেয়। কিন্তু তারপর মধ্যস্থতাকারীদের চেষ্টা সত্ত্বেও দুই পক্ষের মধ্যে আর কোনো সমঝোতা হয়নি। এই অচলাবস্থার জন্য দুই পক্ষই একে অন্যকে দায়ী করেছে।তিন মধ্যস্থতাকারী দেশ যৌথ বিবৃতিতে বলেছে, ১৫ অগাস্টের মধ্যে দুই পক্ষ যেন আলোচনা শুরু করে। খসড়া সমঝোতা তৈরি। শুধু তার খুঁটিনাটি বিষয়গুলো ঠিক করতে হবে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, মিশরের রাজা আবদেল ফাতাহ আল-সিসি ও কাতারের আমীর শেখ তামিন বিন হামাদ আল-থানির সই করা বিবৃতিতে বলা হয়েছে, আর দেরি করার মতো কোনো সময় নেই, কোনো পক্ষের কাছে কোনো অজুহাতও নেই। এখন যুদ্ধবিরতি চুক্তি করে বন্দিবিনিময় করা প্রয়োজন।ইসরাইলের হিসাব হলো, তাদের ১৩০ জনকে এখনো হামাস বন্দি করে রেখেছে। ইসরাইল, জার্মানি, ইইউ এবং অ্যামেরিকা হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন বলে ঘোষণা করেছে।

মন্তব্য (০)





image

ইরান যুদ্ধে আমাদের জড়ানোই উচিত হয়নি: ট্রাম্প

নিউজ ডেস্ক : অতীতের মার্কিন সামরিক হস্তক্ষেপগুলোর বিষয়ে কথা ...

image

পাকিস্তান-সৌদি-তুরস্কের সামরিক জোটে যোগ দিতে পারবে ইসরাইল...

নিউজ ডেস্ক : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছে,...

image

ইরান চুক্তিতে সংশোধন চান ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গ...

image

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাই না, পরিষ্কার জা...

নিউজ ডেস্ক : পাকিস্তান আবারও পরিষ্কার করে দিয়েছে, স্বাধীন ফ...

image

চীনের একক আধিপত্যের বিষয়ে যে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন,...

  • company_logo