ছবিঃ সিএনআই
পঞ্চগড় প্রতিনিধি: ভারতীয় রিপাবলিক বাংলাসহ কয়েকটি গণমাধ্যম আন্তর্জাতিক মহলে ঐতিহাসিক ছাত্র জনতার বিপ্লবকে মিথ্যা তথ্য দিয়ে বাংলাদেশের নাম তুলে ধরার নিন্দাসহ অগ্নিসংযোগ-ভাংচুরের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম পঞ্চগড়। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে আইনজীবি সমিতির অফিসে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিন্দা জানান ফোরামটির নেতৃবৃন্দরা।
এ সময় লিখিত বক্তব্যে ফোরামটির সাধারন সম্পাদক অ্যাডভোকেট আদম সুফি বলেন, স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগ এর পর লুটপাট, সহিংসতা,ভাংচুর, অগ্নিসংযোগ ও সংখ্যালঘুদের উপরে নির্যাতন,ধর্মীয় উপসনালয়ে হামলা,বিচ্ছিন্ন এবং অনাকাঙ্খিত কিছু ঘটনা সারাদেশের ন্যায় পঞ্চগড়েও ঘটেছে।বাংলাদেশকে অস্থিরতা তৈরীর চেষ্টা করার জন্য একটি মহল কাজ করছে, এর আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
কারণ আমরা ইতি মধ্যেই প্রত্যেকটি সংখ্যালঘু পরিবারের সাথে কথা বলেছি, দেখা করেছি, তারা নিজেরাই জানিয়েছে তাদের সাথে এ ধরনের কোন ঘটনা ঘটেনি।পঞ্চগড় জেলার জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এসব ঘটনার সাথে বি.এন.পি বা তার কোন অঙ্গসংগঠনের নেতা কর্মীগণ কোন ভাবেই জড়িত নয়। অনাকাঙ্খিত এসব ঘটনায় যারা জড়িত তাদের প্রত্যেককে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
উক্ত প্রতিবাদ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাড.মির্জা নাজমুল ইসলাম কাজল, আইনজীবি সমিতির সাবেক সাধারন সম্পাদক অ্যাড.মজনুর রহমান,সিনিয়র অ্যাড.এ হাসান প্রধান,অ্যাড.আব্দুল্লাহ আল মামুন প্রমূখ উপস্থিত ছিলেন।
দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
মানিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

মন্তব্য (০)