• লাইফস্টাইল

জেনে নিন,অতিরিক্ত কিশমিশ খাওয়ার অপকারিতা সম্পর্কে

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

লাইফস্টাইল ডেস্কঃ বাঙালি রান্নায় কিশমিশের ব্যবহার দেখা যায়। বিশেষত পায়েস কিংবা পোলাও রান্না করলে তাতে এই উপাদানটি মেশালে স্বাদ বেড়ে যায় বহুগুণ। অনেকেই আবার কিশমিশ খান সুস্বাস্থ্যের জন্য। এটি শরীরে শক্তি জোগায়, হাড় মজবুত করে।কিশমিশে রয়েছে থাকে ফাইবার, প্রোটিন, আয়রন, পটাশিয়াম, কপার। সারা রাত ভিজিয়ে সকালে কয়েকটি কিশমিশ খেলে অনেক উপকার মেলে। তবে অনেকেই আছেন খিদা পেলেই মুঠো মুঠো কিশমিশ খেয়ে ফেলেন। এতে কিন্তু লাভের বদলে ক্ষতি হতে পারে। একজন সুস্থ ব্যক্তি দৈনিক ৪০ থেকে ৫০ গ্রাম কিশমিশ খেতে পারেন। অতিরিক্ত কিশমিশ খেলে শরীরের যেসব ক্ষতি হয় জানুন- 

অ্যালার্জি 

কিশমিশে রয়েছে নানা প্রকার ভিটামিন, মিনারেল এবং অ্যান্টি-অক্সিড্যান্ট। এটি ত্বকের জন্য খুবই ভালো। কিন্তু শরীরে অ্যান্টি-অক্সিড্যান্টের পরিমাণ বেড়ে গেলে আবার অ্যালার্জির আশঙ্কাও থাকে। যা গলা ব্যথা, কাশি বা ত্বকে র‌্যাশের মতো সমস্যার কারণ হতে পারে। 

হজমে সমস্যা 

ফাইবারে ভরপুর একটি উপাদান । এজন্য রোজ নিয়ম করে কয়েকটি কিশমিশ খাওয়ার পরামর্শ দেন অনেক পুষ্টিবিদ। কিন্তু অতিরিক্ত ফাইবার আবার শরীরের ক্ষতিও করতে পারে। ফাইবার শরীরে থাকা তরল পদার্থকে শুষে নিতে পারে। যা থেকে হজমের সমস্যা, ডিহাইড্রেশন-সহ পেটের নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে।

রক্তচাপ অতিরিক্ত হ্রাস 

রক্তচাপ কমাতে সাহায্য করে কিশমিশ। তাই যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের রোজ কিশমিশ খেতে বলা হয়। তবে অতিরিক্ত কিশমিশ খেলে প্রয়োজনের চেয়ে বেশি কমে যেতে পারে রক্তচাপ। যা হিতে বিপরীত হতে পারে। 

ওজন বৃদ্ধি 

কিশমিশে প্রচুর ক্যালোরি থাকে। তাই অতিরিক্ত কিশমিশ খেলে তা ওজন বৃদ্ধির অন্যতম কারণ হতে পারে। 

শর্করা বৃদ্ধি 

বেশি কিশমিশ খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। তাই সাবধান হওয়া জরুরি।

মন্তব্য (০)





image

ধূমপান ছাড়াও যেসব কারণে বাড়তে পারে ফুসফুসের ক্যানসারের ঝুঁকি

নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর মধ্যে ফুসফ...

image

হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে কি না, জানা যাবে যে বিশেষ উপায়ে

নিউজ ডেস্ক : লিভারে মেদ জমা মোটেও ভালো কথা নয়। ফ্যাটি লিভারের সমস্যা এখন...

image

ব্যস্ততার মধ্যে ব্যায়ামের ধারাবাহিকতা ধরে রাখবেন যেভাবে

নিউজ ডেস্ক : ফিটনেসে কাঙ্ক্ষিত ফল পেতে নিয়মিত ব্যায়াম করা অত্যন্ত গুরুত্...

image

‎বয়স বাড়লেও শরীর শক্তিশালী রাখতে নারীদের যে ৩ অভ্যাস জরুরি ‎

লাইফস্টাইল ডেস্ক: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের ওজনের তু...

image

ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে লাল-হলুদ ক্যাপসিকাম

নিউজ ডেস্ক : খাবারের স্বাদ, রং ও সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি লাল ও হলুদ ক্...

  • company_logo