• রাজনীতি

শেখ হাসিনাকে দেশে ফেরাতে গোপালগঞ্জে আ.লীগের শপথ

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি ছুঁয়ে শপথ করেন গোপালগঞ্জের আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বুধবার (৭ আগস্ট) দুপুর ১২টার দিকে এ শপথ অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান শপথ বাক্য পাঠ করান।

শপথ বাক্যে বলা হয়, শেখ হাসিনার ওপর ঘটে যাওয়া সব ধরনের অন্যায়ের প্রতিশোধ নেবেন তারা। যতদিন পর্যন্ত তারা তাদের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে না আনতে পারবেন, ততদিন তারা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন। এর আগে নেতাকর্মীরা মাজার কমপ্লেক্সের মসজিদে জোহরের নামাজ শেষে আওয়ামী লীগের সভাপতি ও সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা, সুস্থতা, দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করেন। 

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান বলেন, আমরা আন্দোলনের মাধ্যমে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনব। জামায়াত-বিএনপি যে নৈরাজ্য সৃষ্টি করছে, আমরা তা রুখে দেব।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম সাহব উদ্দিন আজম বলেন, আমরা যতদিন পর্যন্ত আমাদের নেত্রীকে দেশের মাটিতে ফিরিয়ে আনতে না পারব, ততদিন আমরা ঘরে ফিরব না। প্রয়োজনে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলব।

মন্তব্য (০)





image

হাসপাতালে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে ...

নিউজ ডেস্ক : বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের শারীরিক অবস্থ...

image

‎আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে: পাবনায় সারজিস আলম

পাবনা প্রতিনিধিঃ ‎জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)...

image

যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের আওতায় মানব...

image

প্রতিমন্ত্রী শাহে আলমকে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ ও বন্ধু বিব...

নিউজ ডেস্ক : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে প্রধা...

image

কাউন্সিল এ বছরের শেষে বিএনপির কমিটিতে বড় পরিবর্তনের প্রস...

নিউজ ডেস্ক : দীর্ঘদিন জাতীয় কাউন্সিল না হওয়ায় সাংগঠনিক স্থবি...

  • company_logo