ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের জেলা জুড়ে শিক্ষার্থীরা পরিস্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করছেন। এমনিভাবে তারা শহরের যানজট নিরসনে দিচ্ছে ট্রাফিক সেবা।
বুধবার (০৭ আগস্ট) শহরের বকুলতলা মোড়ে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় পরিস্কার করার মধ্য দিয়ে শহরের পরিস্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করেছে শিক্ষার্থীরা। সেই সাথে তারা আওয়ামী লীগের দলীয় কার্যালয়কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার কার্যালয় হিসেবে ঘোষনা করেছেন।
শিক্ষার্থীরা জানান, শেখ হাসিনা পদত্যাগের পর জেলা জুড়ে ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে নৈরাজ্য, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। সেই সকল ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও রাস্তা-ঘাটের সকল ময়লা-আবর্জনা পরিস্কার করার কাজ শুরু করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জেলা শহরসহ সকল যানজট নিরসনের কাজ করছে।
এদিকে গত দুইদিনে জেলা জুড়ে যে লুটপাট হয়েছে তা স্ব-স্ব জায়গায় বিকাল পাঁচ টার মধ্যে ফেরত দেওয়ার হুশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।
এ সময় বকুলতলা মোড়ে কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ও সড়কের ময়লা-আবর্জনা পরিস্কার করেছেন। এ পরিস্কার পরিচ্ছন্নতার কাজে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
মানিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

মন্তব্য (০)