• সমগ্র বাংলা

আখাউড়া ইমিগ্রেশন দিয়ে সীমিত পরিসরে যাত্রী পারাপার শুরু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া ইমিগ্রেশন পুলিশের কর্মবিরতির কারণে সাড়ে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ফের সীমিত পরিসরে ভারতে যাত্রী পারাপার কার্যক্রম শুরু হয়েছে। বুধবার ৭ আগস্ট দুপুর ১ টা থেকে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক হয় বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

তবে ট্যুরিস্ট ভিসা ও বিজনেস ভিসার যাত্রী পারাপার কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ইনচার্জ মোঃ খায়রুল আলম জানান, নিরাপত্তা নিশ্চিত করণসহ বিভিন্ন দাবিতে পুলিশ সদস্যরা কর্মবিরতি পালন করছেন। বুধবার সকাল ১০ টা থেকে আখাউড়া ইমিগ্রেশন পুলিশের সদস্যরা একই দাবিতে কর্মবিরতি পালন শুরু করেন।

এতে করে ভারতে যাত্রী পারাপার কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর মানবিক কারণে যাত্রীদের ভোগান্তি নিরসনে দুপুর ১ টা থেকে ফের যাত্রী পারাপার শুরু হয়। তবে বাংলাদেশি যাত্রীদের মধ্যে শুধুমাত্র গুরুতর অসুস্থ মেডিকেল ভিসাধারী যাত্রীদের ভারত গমনের সুযোগ দেয়া হচ্ছে। ট্যুরিস্ট এবং বিজনেস ভিসার যাত্রী পারাপার বন্ধ রাখা হয়েছে বলে জানান ইনচার্জ খায়রুল আলম।

মন্তব্য (০)





image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

১

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

  • company_logo