• সমগ্র বাংলা

পাবনায় বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

পাবনা প্রতিনিধিঃ পাবনার বেড়া উপজেলার আমিনপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৩ জন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ২ জন।

মঙ্গলবার (০৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে কাশিনাথপুর-কাজিরহাট সড়কের নতুন বাজার কবরস্থানের কাছে এ দূর্ঘটনা ঘটে।

হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী। তবে তাৎক্ষনিকভাবে একজনের পরিচয় পাওয়া গেলেও, বাকি দু'জনের নাম ঠিকানা জানাতে পারেনি পুলিশ।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, বেড়া উপজেলার কাজিরহাট থেকে কাশিনাথপুরে যাচ্ছিল সিএনজিচালিত একটি যাত্রীবাহী অটোরিকশা। পথিমধ্যে নতুন বাজার কবরস্থানের কাছে পাবনা থেকে কাজিরহাটগামী হাসান পরিবহণ নামের বাস অটোরকিশাকে ধাক্কা দেয়।

এ সময় সিএনজিচালিত অটোরিকশা উল্টে দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই শিশুসহ ৩ জন নিহত হয়। আহত হয় দু'জন। তাদের উদ্ধার করে দ্রুত বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন ঈশ্বরদী উপজেলার বেদুনদিয়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে সালভি ইসলাম (২৩)। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন বলেন জানা গেছে। তবে নিহত বাকি দু'জনের নাম ঠিকানা এখনও পাওয়া যায়নি।

মন্তব্য (০)





image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

১

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

  • company_logo