• রাজনীতি

ঈশ্বরগঞ্জে সকল সম্প্রদায়ের মানুষ শান্তিতে বসবাস করবে: জামাত আমীর

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ ঈশ্বরগঞ্জ উপজেলার সকল সম্প্রদায়ের মানুষ শান্তিতে বসবাস করবে। কোন প্রকার হয়রানির স্বীকার হবে না।

দীর্ঘ ১৭ বছর ধরে জামায়াতে ইসলামী শাসকদলের অবর্ণনীয় দমন পীড়নে অস্তিত সংকটে পড়েছিল। শাসকদল রাজনীতির মাঠ থেকে জামায়াতকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। বৈষম্য বিরোধী আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। জামায়াত ইইসলামী এখন থেকে জনগনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে উন্নত সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ার কাজে আত্মনিয়োগ করবে। আমরা সকল শ্রেণী পেশার মানুষে বাক স্বাধীনতায় বিশ্বাসী। সংখ্যালঘুসহ সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করবে এই বাংলার মাটিতে। আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না। আমরা কারো বিরুদ্ধে আইন হাতে তুলে নিব না। স্বীকৃত অপরাধীদের আইনের মাধ্যমে বিচার হবে। মঙ্গলবার সিনেমা হল রোডে আহার রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধক্ষ্য মাওলানা মনজুরুল হক হাসান এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোহাম্মদ বারকাতুল্লাহ, এসিস্ট্যান্ট  সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ তানহার আলী, অর্থ  সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর কবির, শুরা ও কর্ম পরিষদ সদস্য শোয়েব মোহাম্মদ রুপু, শুরা ও কর্ম পরিষদ সদস্য এইচ এম মাজহারুল ইসলাম, উপজেলা ছাত্র শিবির সভাপতি আবু নাঈমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মন্তব্য (০)





image

রংপুরের ঘটনা সবাইকে কাঁদিয়েছে, অল্প সময়ে অপরাধী গ্রেফতার ...

নিউজ ডেস্ক : রংপুরে সাবেক শিক্ষক ও তার পরিবারের তিন সদস্যকে ...

image

‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্র...

image

‎ছয় দাবিতে ১১ দলের লংমার্চ: যানজট শঙ্কায় ক্ষমা প্রার্থনা

নিউজ ডেস্কঃ গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারে...

image

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

নিউজ ডেস্ক : গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না...

image

‎জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্কঃ বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব...

  • company_logo