ছবিঃ সিএনআই
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ভারতে পালিয়ে যাওয়ার সময় আটক হয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের হিসাব রক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে তাঁকে আটক করে বিজিবি সদস্যরা। ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
নিজামুল হোদা রাজশাহীর উপ শহর হাউজিং এস্টেটের বাসিন্দা। তার বাবার নাম সাইদুর রহমান। তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য খায়রুজ্জামান লিটনের ঘনিষ্টজন হিসেবে পরিচিত।
বিজিবি অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি নিজামুল হোদা সোনামসজিদ দিয়ে বাংলাদেশ হতে ভারতে পলায়ন করবেন। পরে বিজিবির একটি টহল দল তাঁকে আটক করে। এ সময় তার কাছে নগদ ৩ লাখ ৩১ হাজার বাংলাদেশি টাকা পাওয়া যায়।
এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান বিজিবি কর্মকর্তা।
দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
মানিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

মন্তব্য (০)