• লিড নিউজ
  • সমগ্র বাংলা

শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির আহ্বান

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: চলমান পরিস্থিতিতে শান্তি বজায় রাখতে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির নেতৃববৃন্দরা আহবান জানিয়েছেন। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এ আহবান জানান তারা। মতবিনিময়কালে জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সহ-সভাপতি এ.বি.এম. মমিনুল হক, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম, ভিপি শামীম বক্তব্য রাখেন। বক্তারা বলেন, আজকে ছাত্র সমাজ জাতিকে স্বৈরাচারের হাত থেকে মুক্ত করে দিয়েছে। জাতির বাক স্বাধীনতা প্রকাশ করার সুযোগ করে দিয়েছে।

এ দেশ যতদিন থাকবে ততদিন কোটা সংস্কার আন্দোলন বাংলাদেশের জন্য একটি অধ্যায় হয়ে থাকবে। কোটা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের মাগফেরাত কামনা করেন। এছাড়াও বক্তারা, কেউ যাতে সংখ্যালঘুদের বাড়িঘর, ধর্মীয় প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে অরাজকতা সৃষ্টি করতে না পারে সে জন্য প্রত্যেক ওয়ার্ডে দলের সকল নেতাকর্মী সজাগ থাকার আহবান জানান। সেই সাথে জানানো হয় জনসচেতনা বৃদ্ধির জন্য বিএনপির পক্ষ থেকে শহরে মাইকিং এর ব্যবস্থা করা হয়েছে। পরে নেতৃবৃন্দ প্রেসক্লাবে হামলা চালিয়ে ভাংচুর ও জেলায় কর্মরত বিভিন্ন সাংবাদিকের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা ও মারধরের ঘটনায় দুঃখ প্রকাশ করেন। এসময় জেলা বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

১

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

  • company_logo