• লিড নিউজ
  • আন্তর্জাতিক

রাশিয়ার সাবমেরিন ধ্বংস করার দাবি ইউক্রেনের

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার একটি সাবমেরিনে হামলা চালিয়ে সেটি ধ্বংস করা দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। রাশিয়ার দখল করা ক্রিমিয়া উপদ্বীপের একটি বন্দরে নোঙর করা সাবমেরিনটির নাম রোস্তভ-অন-ডন। কিলো-শ্রেণির এই সাবমেরিনটি ২০১৪ সালে চালু করা হয়।

ইউক্রেনের সামরিক বাহিনীর জেনারেল স্টাফের এক বিবৃতিতে বলা হয়, শুক্রবার ক্রিমিয়া উপদ্বীপের বন্দর শহর সেভাস্তোপোলে ক্ষেপণাস্ত্র হামলার পর রাশিয়ার সাবমেরিনটি ডুবে যায়।

এ হামলায় ক্রিমিয়া উপদ্বীপটি রক্ষায় রাশিয়ার মোতায়েন করা চারটি এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থাও ধ্বংস হয়েছে বলে দাবি করেছেন কিয়েভের কর্মকর্তারা।

তবে সাবমেরিন ডুবিয়ে দেওয়া নিয়ে ইউক্রেনের দাবির বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনও কোনো মন্তব্য করেনি। ক্রিমিয়া উপদ্বীপ ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে দখল করে নেয় রাশিয়া।

ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, এর আগে চালানো এক হামলায় সাবমেরিনটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর সেটি মেরামত করে রাশিয়া। সম্প্রতি সেভাস্তোপোলের কাছে সাবমেরিনটির কর্মক্ষমতা পরীক্ষা করা হচ্ছিল। সাবমেরিনটির মূল্য ৩০০ মিলিয়ন মার্কিন ডলার।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা করে রাশিয়া। এর পর থেকে এখন পর্যন্ত রুশ নৌবাহিনী লক্ষ্য করে বেশ কয়েকবার বড় ধরনের হামলা করেছে ইউক্রেন।ইউক্রেন দাবি করেছে, তারা হামলা চালিয়ে রাশিয়ার অন্তত ১৫টি যুদ্ধজাহাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বা ডুবিয়ে দিয়েছে। এর মধ্যে রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহরের নেতৃত্বে থাকা যুদ্ধজাহাজ মস্কভা রয়েছে। ২০২২ সালের এপ্রিলে ইউক্রেনের হামলায় যুদ্ধজাহাজটি ডুবে যায়।

মন্তব্য (০)





image

বিক্ষোভে উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে শিক্ষা ব্যবস্থা সংস্কার ও শিক্ষামন্...

image

বিক্ষোভে উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে শিক্ষা ব্যবস্থা সংস্কার ও শিক্ষামন্...

image

‎ম্যানিলায় বাংলা‌দেশ-পা‌কিস্তা‌নের পররাষ্ট্রমন্ত্রীদের সা...

নিউজ ডেস্কঃ ফি‌লিপাই‌নের রাজধানী ম্যানিলায় পাকিস্ত...

image

বাহরাইন ও জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

নিউজ ডেস্ক : জর্ডান ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি স...

image

অমিত শাহ-ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে ভারতের পার্লা...

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভব...

  • company_logo