• লিড নিউজ
  • আন্তর্জাতিক

গাজায় স্কুলে ফের ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ১৭

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার শেখ রাদওয়ান পাড়ায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়ার জন্য আরেকটি একটি স্কুলে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ১৭ জন নিহত এবং ৬০ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে অনেকেই শিশু।রোববার (৪ আগস্ট) ইসরায়েল এই বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

স্কুলটিতে বাস্তুচ্যুত হওয়া বহু মানুষ আশ্রয় নিয়েছিল বলে প্রতিবেদনে জানানো হয়।গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে গাজার শাসক দল হামাসের প্রাণঘাতী হামলার জবাবে উপত্যকায় প্রায় বিরামহীন হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামাসের ওই হামলায় নিহত হয় ১২ শর মতো ইসরায়েলি। ওইদিন দুই শতাধিক ইসরায়েলিকে বন্দি করে গাজায় নিয়ে আসেন সশস্ত্র ফিলিস্তিনিরা।

ওই হামলার প্রতিক্রিয়ায় গাজায় নির্বিচার হামলা শুরু দখলদার দেশ ইসরায়েল। তাদের হামলা থেকে রেহাই পায়নি শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, মসজিদ কিংবা গির্জার মতো বেসামরিক স্থাপনা।ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩৯ হাজার ৫৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯১ হাজার ২৮০ জন। নিহত ফিলিস্তিনিদের বেশিরভাগ নারী ও শিশু।হামলার পর বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়া অনেকেই নিখোঁজ হয়েছেন। তারা মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য (০)





image

বিক্ষোভে উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে শিক্ষা ব্যবস্থা সংস্কার ও শিক্ষামন্...

image

বিক্ষোভে উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে শিক্ষা ব্যবস্থা সংস্কার ও শিক্ষামন্...

image

‎ম্যানিলায় বাংলা‌দেশ-পা‌কিস্তা‌নের পররাষ্ট্রমন্ত্রীদের সা...

নিউজ ডেস্কঃ ফি‌লিপাই‌নের রাজধানী ম্যানিলায় পাকিস্ত...

image

বাহরাইন ও জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

নিউজ ডেস্ক : জর্ডান ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি স...

image

অমিত শাহ-ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে ভারতের পার্লা...

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভব...

  • company_logo