• লিড নিউজ
  • রাজনীতি

রাজধানীতে আ.লীগের শনিবারের ‘শোক মিছিল’ বাতিল

  • Lead News
  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সব শহীদ ও সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে শনিবার (৩ আগস্ট) বিকালে রাজধানীতে ‘শোক মিছিল’ কর্মসূচি ঘোষণা করেছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ। তবে দুর্যোপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে পূর্ব নির্ধারিত এ শোক মিছিল বাতিল করেছে দলটি।  

শুক্রবার (২ আগস্ট) রাতে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান এক বার্তায় এ তথ্য জানান৷

এর আগে এই শোক মিছিল কর্মসূচি দেওয়া হয়েছিল শুক্রবার ৷ পরে শুক্রবার বাদ আসর সারা দেশে সকল মসজিদে দোয়া ও মোনাজাতের কর্মসূচি দেওয়া হয় ৷ পরদিন (শনিবার) বিকেল ৩টায় রাজধানী ঢাকায় আওয়ামী লীগের উদ্যোগে এ ‘শোকমিছিল’ কর্মসূচির কথা জানানো হয়েছিল।  

শোকমিছিল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শাহবাগ, এলিফ্যান্ট রোড এবং মিরপুর রোড হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি-বিজড়িত বাসভবন ধানমণ্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হবে বলা হয়।  

তবে শুক্রবার রাতে সায়েম খান এক বার্তায় জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে আগামীকাল আওয়ামী লীগের পূর্ব নির্ধারিত শোকমিছিল হবে না।

মন্তব্য (০)





image

রংপুরের ঘটনা সবাইকে কাঁদিয়েছে, অল্প সময়ে অপরাধী গ্রেফতার ...

নিউজ ডেস্ক : রংপুরে সাবেক শিক্ষক ও তার পরিবারের তিন সদস্যকে ...

image

‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্র...

image

‎ছয় দাবিতে ১১ দলের লংমার্চ: যানজট শঙ্কায় ক্ষমা প্রার্থনা

নিউজ ডেস্কঃ গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারে...

image

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

নিউজ ডেস্ক : গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না...

image

‎জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্কঃ বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব...

  • company_logo