• রাজনীতি

ফরিদপুরে আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

ফরিদপুর  প্রতিনিধিঃ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  এরই অংশ  হিসেবে  শুক্রবার ( ২ ই  আগষ্ট) দুপুরে  শহরের জনতা ব্যাংকের মোড়ে  ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর ২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।

১৫ ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও নিহত সকল  সদস্যদের রুহের মাগফেরাত কামনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

সভায় বক্তারা বলেন,  কোটা আন্দোলনের নামে বিএনপি জামাত চক্র দেশকে অস্থিতিশীল করার পায়তারায় লিপ্ত রয়েছে। তারা সাধারণ ছাত্রছাত্রীদের মাঠে নামিয়ে দিয়ে দেশে অগ্নি সন্ত্রাস,  নাশকতা ও জ্বালাপোড়াও  কার্যক্রম করছে। দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে। মূলত তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামাতে একের পর এক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে যাচ্ছে।  এর অবসানে আপনাদের সবাইকে মাঠে নামতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ আজ ঐক্যবদ্ধ।

দেশের জনগণকে বিএনপির জামাতের এ  নাশকতা  প্রতিহত করতে হবে।  আপনারা  ঘরে বসে থাকবেন না। বিএনপি - জামাত চক্র কোটা আন্দোলনের নামে সাধারণ ছাত্রদের মাঠে নামিয়ে দিয়েছে। তারা ছাত্রদের মধ্যে বিভিন্ন রকম উস্কানি দিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ধ্বংস করে দেশের উন্নয়নকে ব্যাহত করছে। তারা ঘোলা পানিতে মাছ শিকার করার অপচেষ্টায় ‌ লিপ্ত রয়েছে। 

বক্তার অবিলম্বে বিএনপি জামায়াতের এসব কার্যক্রম প্রতিরোধে সবাইকে একসাথে ‌ এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শাহ মুহাম্মদ শহীদুল্লাহ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ।

মন্তব্য (০)





image

রংপুরের ঘটনা সবাইকে কাঁদিয়েছে, অল্প সময়ে অপরাধী গ্রেফতার ...

নিউজ ডেস্ক : রংপুরে সাবেক শিক্ষক ও তার পরিবারের তিন সদস্যকে ...

image

‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্র...

image

‎ছয় দাবিতে ১১ দলের লংমার্চ: যানজট শঙ্কায় ক্ষমা প্রার্থনা

নিউজ ডেস্কঃ গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারে...

image

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

নিউজ ডেস্ক : গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না...

image

‎জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্কঃ বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব...

  • company_logo