• লিড নিউজ
  • আন্তর্জাতিক

হানিয়া হত্যার প্রতিশোধ নিতে আলোচনায় মিত্ররা

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ তেহরানে হামলা চালিয়ে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছে। এজন্য ইরান ও দেশটির মিত্ররা ইসরায়েলকে অভিযুক্ত করেছে। এবার এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে আলোচনায় বসছে তারা।

জানা গেছে, এ ব্যাপারে আলোচনা করতে ইরানের শীর্ষ কর্মকর্তারা লেবানন, ইরাক ও ইয়েমেনের মিত্রদের সঙ্গে বৈঠকে বসবেন। 

যদিও ইসমাইল হানিয়াকে হত্যার পরপরই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি দোষীদের শাস্তির হুমকি দেন। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

গত বুধবার ইরানের বিপ্লবী গার্ডস এক বিবৃতিতে জানায়, হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে ইরানের রাজধানী তেহরানে হত্যা করা হয়েছে। এতে তার এক দেহরক্ষীও নিহত হন।

এদিকে ইসরায়েলের হামলায় গাজায় হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ নিহত হয়েছেন। গত মাসে অর্থাৎ জুলাইতে তিনি নিহত হন। বৃহস্পতিবার (১ আগস্ট) ইসরায়েলের সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। 

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গত ১৩ জুলাই আইডিএফ একটি যুদ্ধবিমান দিয়ে খান ইউনিসে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ওই হামলায় মোহাম্মদ দেইফ নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

মন্তব্য (০)





image

বিক্ষোভে উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে শিক্ষা ব্যবস্থা সংস্কার ও শিক্ষামন্...

image

বিক্ষোভে উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে শিক্ষা ব্যবস্থা সংস্কার ও শিক্ষামন্...

image

‎ম্যানিলায় বাংলা‌দেশ-পা‌কিস্তা‌নের পররাষ্ট্রমন্ত্রীদের সা...

নিউজ ডেস্কঃ ফি‌লিপাই‌নের রাজধানী ম্যানিলায় পাকিস্ত...

image

বাহরাইন ও জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

নিউজ ডেস্ক : জর্ডান ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি স...

image

অমিত শাহ-ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে ভারতের পার্লা...

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভব...

  • company_logo