• লিড নিউজ
  • লাইফস্টাইল

কিছু অভ্যাস বদলালে বদহজমের সমস্যা কমতে পারে

  • Lead News
  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক: কমবেশি সবারই বদহজমের সমস্যায় আছে। একটু বেশি খেয়ে ফেললে, তেলেভাজা জাতীয় খাবার বা মসলাদার খাবার খাওয়ার অভ্যাস থাকলে হজমের সমস্যা হতেই পারে। অনেকেই বদহজমের সমস্যা মেটাতে নিয়মিত ওষুধ খান। এতে সাময়িক উপশম হলেও সমস্যা থেকেই যায়। কারণ, এই সমস্যা নিয়ন্ত্রণে রাখতে গেলে প্রথমে অন্ত্রের স্বাস্থ্য ঠিক রাখতে হবে। না হলে কোনও ভাবেই পেটের রোগ সারবে না। সকালের কিছু অভ্যাস বদলালে বদহজমের সমস্যা কমতে পারে। যেমন-

১. অনেকেরই ঘুম থেকে উঠে চা বা কফি খাওয়ার অভ্যাস আছে। এই অভ্যাস ত্যাগ করুন। এর বদলে দিন শুরু করুন এক গ্লাস পানি খেয়ে। অনেকেই খালি পেটে হালকা গরম পানিতে লেবুর রস দিয়ে খেয়ে থাকেন। পুষ্টিবিদদের মতে, হজমশক্তি বাড়াতে যে কোনও ভাবে পানি খেলেই হয়। 

২. সকালের নাশতায় রাখুন ওট্‌স, বার্লি, চিয়া, ফ্ল্যাক্স সিড, কলা, আপেল, বিন্‌স বা বিভিন্ন রকম দানাশস্য। কারণ, এই সব খাবার অন্ত্রের স্বাস্থ্যের জন্য ভালো।

৩. অন্ত্রের স্বাস্থ্য ভাল রাখতে ফাইবার সমৃদ্ধ খাবার খেতে হবে। কিন্তু অনেকেরই ফাইবার সমৃদ্ধ খাবার হজম করতে সমস্যা হয়। তাই রাতে নয়, এই ধরনের খাবার খেতে হবে সকালের নাশতায়।

৪. ব্যস্ততা থাকলেও সময় বের করে শরীরচর্চা করতে হবে। কারণ, শরীরচর্চার সঙ্গে বিপাকহারের যোগ রয়েছে। বিপাকহার ভালো হলে তবেই হজম ভালো হবে।

৫. পরিশোধিত, কৃত্রিম চিনিযুক্ত খাবার খাওয়া এড়িয়ে চলুন। পাশাপাশি প্রক্রিয়াজাত খাবার বেশি খেলেও হজমে সমস্যা হতে পারে। এই ধরনের খাবার অন্ত্রে উপকারী ব্যাক্টেরিয়ার পরিমাণ নষ্ট করে। এর ফলে হজমে সমস্যা হয়।

মন্তব্য (০)





image

ধূমপান ছাড়াও যেসব কারণে বাড়তে পারে ফুসফুসের ক্যানসারের ঝুঁকি

নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর মধ্যে ফুসফ...

image

হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে কি না, জানা যাবে যে বিশেষ উপায়ে

নিউজ ডেস্ক : লিভারে মেদ জমা মোটেও ভালো কথা নয়। ফ্যাটি লিভারের সমস্যা এখন...

image

ব্যস্ততার মধ্যে ব্যায়ামের ধারাবাহিকতা ধরে রাখবেন যেভাবে

নিউজ ডেস্ক : ফিটনেসে কাঙ্ক্ষিত ফল পেতে নিয়মিত ব্যায়াম করা অত্যন্ত গুরুত্...

image

‎বয়স বাড়লেও শরীর শক্তিশালী রাখতে নারীদের যে ৩ অভ্যাস জরুরি ‎

লাইফস্টাইল ডেস্ক: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের ওজনের তু...

image

ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে লাল-হলুদ ক্যাপসিকাম

নিউজ ডেস্ক : খাবারের স্বাদ, রং ও সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি লাল ও হলুদ ক্...

  • company_logo