• লিড নিউজ
  • সমগ্র বাংলা

খাদ্য পুষ্টি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই: গোলাম ফারুক প্রিন্স

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ "বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ" এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পাবনায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ জুলাই) বিকেল ৩টায় শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

বক্তব্যকালে তিনি বলেন, ’খাদ্য পুষ্টি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। কারণ বৈশ্বিক জলবায়ুর প্রভাবে বাংলাদেশকে তীব্র দাবদাহ, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে রক্ষায়  বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’

তিনি আরো বলেন, ’দেশের অর্থনীতি ও জনজীবনে স্বাচ্ছন্দ্য আনার জন্য আমাদের প্রত্যেকের প্রতিবছর অন্তত দুটি করে বৃক্ষ রোপণ ও এর সঠিকভাবে পরিচর্যা করা দরকার।’

জেলা প্রশাসক মু. আসাদুজ্জামানের সভাপতিত্বে আরো বক্তব্য দেন, পুলিশ সুপার আব্দুল আহাদ, পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপ-পরিচালক কৃষিবিদ ডঃ জামাল উদ্দিন, বাপা'র পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খান, নার্সারি মালিক  আব্দুর রশিদ প্রমুখ। স্বাগত বক্তব্য দেন সামাজিক বন বিভাগ পাবনার বিভাগীয় কর্মকর্তা মতলেবুর রহমান।

জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ পাবনার আয়োজনে ৭ দিনব্যাপী এ বৃক্ষমেলায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা নার্সারির ২১টি স্টল অংশ নেয়।

মন্তব্য (০)





image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

১

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

  • company_logo