• লাইফস্টাইল

আপনার নখের সাদা দাগ কীসের ইঙ্গিত দেয়?

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক: নখে সাদা দাগ পড়ার বিষয়টি সবাই লক্ষ্য করেন, তবে তা আবার স্বাভাবিকভাবেই নেন। হাত-পায়ের যে কোনো নখেই এমন দাগ পড়তে পারে। যদিও এই দাগগুলো ধীরে ধীরে নিজ থেকেই উধাও হয়ে যায়। আবার কারো কারও নখে দীর্ঘদিন থাকে সাদা দাগ। এছাড়া যদি প্রতিটি নখেই এমন দাগ দেখেন হলে তা হতে পারে বিপজ্জনক।

অনেকেই ভাবেন, শুধু ক্যালসিয়ামের অভাবে এই দাগ দেখা দেয়। তবে এই দাগ হওয়ার আরও কিছু কারণ কিন্তু আছে। যা হতে পারে বিভিন্ন রোগের প্রাথমিক লক্ষণ। চলুন তবে জেনে নেওয়া যাক নখে সাদা দাগ দেখা দেওয়ার কয়েকটি সম্ভাব্য কারণ- 

ইনফেকশন হলে

নখে কোনো কারণে ইনফেকশন বা সংক্রমণ ঘটলেও সাদা দাগ দেখা দিতে পারে। সাধারণত ফাঙ্গাসের কারণেও এমনটি হতে পারে। এজন্য নখ সব সময় পরিষ্কার রাখুন। 

ক্যালসিয়ামের অভাব

শরীরে ভিটামিনের অভাব হলে এরকম সাদা দাগ নখের ওপর দেখা যায়। অধিকাংশ নারীদের নখেই ক্যালসিয়ামের অভাবে এমনটি ঘটে। জিংকের অভাবেও এরকম হয়।

অ্যালার্জির কারণে

নখের সাদা দাগ অ্যালার্জি প্রতিক্রিয়া থেকেও হতে পারে। কোনো নেইলপলিশ বা রিমুভার ব্যবহারের কারণে এই অ্যালার্জি হতে পারে। যা অনেকেই টের পান না।

নখে আঘাত লাগা

অনেকেরই নখে আঘাত লাগার কারণে সাদা দাগ দেখা দিতে পারে। যদিও এই দাগ আঘাতের বেশ কিছুদিন পর নখে ফুটে ওঠে। এ কারণে অনেকেই বুঝতে পারেন না আসলে কী কারণে নখে সাদা দাগ দেখা দিয়েছে। 

অ্যানিমিয়া

অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতায় ভুগলে নখে সাদা দাগ দেখা দিতে পারে। এতে শরীর ফ্যাকাশে হয়ে যায় ও নখে সাদা দাগ পড়ে। কিডনির সমস্যার কারণেও এ রকম হতে পারে।

 যদি নখে সাদা দাগ দেখা দেয় তাহলে ভাববেন শারীরিক কোনো সমস্যার কারণেই এটি হয়েছে। কারণ শরীরের বিভিন্ন রোগের লক্ষণ নখে প্রকাশ পায়। তাই সতর্ক থাকুন।

মন্তব্য (০)





image

ভিটামিন সি পেতে কমলা নয়, খেতে পারেন যে ৫ খাবার ‎

১

লাইফস্টাইল ডেস্কঃ ভিটামিন সি-এর কথা উঠলেই প্রথমে কমলার নাম ম...

image

‎শীত আসার আগে এই ৬ প্রস্তুতি রাখুন

২

‎লাইফস্টাইল ডেস্ক: শীতের আনুষ্ঠানিক আগমন ঘটতে এখনো কিছুট...

image

ইউরিক অ্যাসিড কমান, ৭ দিনেই নিয়ন্ত্রণে আসবে গেঁটে ব্যথা

৩

নিউজ ডেস্ক : 

ইউরিক অ্যাসিডের মাত্রা কমিয়ে ফেললে মাত্র সাত দিনেই আপনার গেঁটে বা...

image

‎যে ৫ ভিটামিনের ঘাটতি মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে ‎

৪

লাইফস্টাইল ডেস্ক: মানসিক স্বাস্থ্যের ওপর বিভিন্ন বিষয় প্রভাব...

image

প্রোটিন-ফাইবারে ঘাটতি, বাড়ছে সচেতনতার ফারাক

৫

নিউজ ডেস্ক : ভোক্তাদের মধ্যে পুষ্টি সম্পর্কে সচেতনতা ক্রমেই ...

  • company_logo