• লাইফস্টাইল

জেনে নিন, যেসব মাছ হৃদরোগের ঝুঁকি কমায়

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

লাইফস্টাইল ডেস্কঃ প্রতিদিনের খাবারে কোনো একবেলা পাতে মাছ না থাকলে অনেকেরই চলে না। ছোট-বড় সবাই মাছ খেতে ভালোবাসেন। এতে শরীরেও মেলে পুষ্টি। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে মাছ অনেক উপকারী। এছাড়া বিভিন্ন মাছের তেল শরীরের জন্য অনেক উপকারী।

তবে একেকজনের পছন্দ ভিন্ন ভিন্ন মাছ। আবার কেউ কেউ কাঁটার ভয়েও এড়িয়ে যান মাছ। তবে রুই মাছ কিন্তু এদিক থেকে সুবিধাজনক। এই মাছে থাকে ভরপুর প্রোটিন। আবার রুই মাছে ক্যালোরির পরিমাণও থাকে কম। 

ফলে যারা ওজন কমাতে চাইছেন তাদের জন্য আদর্শ এই মাছ। রুই মাছের তেলে থাকা অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। যা রক্তের ক্ষতিকারক কোলেস্টেরল এলডিএল ও ভিএলডিএল কমায়। একই সঙ্গে উপকারী কোলেস্টেরল এইচডিএলের মাত্রা বাড়ায়। এর ফলে হৃদযন্ত্রে চর্বি জমে না। 

আমেরিকার স্কুল অব নিউট্রিশনের চিকিৎসা সংক্রান্ত পত্রিকার ত্য অনুসারে, রুই মাছ উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায়। আবার উচ্চ রক্তচাপ থাকলে তা কমাতেও সাহায্য করে।

ন্যাশনাল সেন্টার ফর বায়োলজিক্যাল ইনফরমেশন বলছে, ওমেগা থ্রি রক্তের অণুচক্রিকা জমাট বাঁধতে দেয় না। ফলে হৃদরোগের ঝুঁকি অনেক কমে। এ ছাড়াও রুই মাছে আছে ভিটামিন এ, ডি ও ই। ক্যালসিয়াম, জিংক, সোডিয়াম, লোহা-খনিজ সমৃদ্ধ রুই মাছ স্নায়ুতন্ত্র ও ফ্যাটের বিপাক ক্রিয়াতেও ব্যপকভাবে সাহায্য করে।

মন্তব্য (০)





image

ভিটামিন সি পেতে কমলা নয়, খেতে পারেন যে ৫ খাবার ‎

১

লাইফস্টাইল ডেস্কঃ ভিটামিন সি-এর কথা উঠলেই প্রথমে কমলার নাম ম...

image

‎শীত আসার আগে এই ৬ প্রস্তুতি রাখুন

২

‎লাইফস্টাইল ডেস্ক: শীতের আনুষ্ঠানিক আগমন ঘটতে এখনো কিছুট...

image

ইউরিক অ্যাসিড কমান, ৭ দিনেই নিয়ন্ত্রণে আসবে গেঁটে ব্যথা

৩

নিউজ ডেস্ক : 

ইউরিক অ্যাসিডের মাত্রা কমিয়ে ফেললে মাত্র সাত দিনেই আপনার গেঁটে বা...

image

‎যে ৫ ভিটামিনের ঘাটতি মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে ‎

৪

লাইফস্টাইল ডেস্ক: মানসিক স্বাস্থ্যের ওপর বিভিন্ন বিষয় প্রভাব...

image

প্রোটিন-ফাইবারে ঘাটতি, বাড়ছে সচেতনতার ফারাক

৫

নিউজ ডেস্ক : ভোক্তাদের মধ্যে পুষ্টি সম্পর্কে সচেতনতা ক্রমেই ...

  • company_logo