ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ বজ্রপাত রোধে পাবনা সদর উপজেলার আতাইকুলায় ৪শ' তালগাছের চারা রোপন করা হয়েছে।
২০২৩-২৪ অর্থ বছরে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্প এর আওতায় বজ্রপাত প্রতিরোধে এসব তালগাছের চারা রোপন করা হয়।
সোমবার (২৯ জুলাই) দুপুরে পাবনা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আতাইকুলা ইউনিয়নের সাহারদিয়ার গ্রামীণ সড়কে এসব তালগাছের চারা রোপন করে।
চারা রোপণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপ-পরিচালক ড. জামাল উদ্দিন।
এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাহানা পারভীন লাবনী, কৃষি সম্প্রসারণ অফিসার শৈলেন কুমার পাল, আতাইকুলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শওকত আলী খান সহ কৃষক ও স্থানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাহানা পারভীন লাবনী জানান, 'আমরা উপজেলা কৃষি বিভাগ ৪শ' তালগাছের চারা রোপন করেছি। তালগাছভুক্ত এলাকার চারপাশ প্রাকৃতিক দূর্যোগ বজ্রপাত প্রতিরোধে সহনীয় ভূমিকা পালন করবে। তালগাছের চারা বড় হলে রাস্তার সৌন্দর্য্য বর্ধনসহ মানুষের কল্যাণেও আসবে বলে মনে করেন তিনি।'
দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
মানিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

মন্তব্য (০)