• সমগ্র বাংলা

উলিপুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু 

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আমিনুল ইসলাম(৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত আমিনুল হাতিয়া ইউনিয়নের দিঘলহাইল্যা টারিপাড়া গ্রামের ওসমান আলীর ছেলে। সোমবার(২৯ জুলাই) সকালে বাড়ীর পার্শ্ববর্তী খাল থেকে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ উদ্ধার করে।

নিহতের স্বজন ও পুলিশ সুত্রে জানা যায়, রোববার(২৮ জুলাই) রাতে মাছ ধরার জন্য জাল নিয়ে বাড়ি থেকে বের হন আমিনুল ইসলাম। সোমবার সকাল পর্যন্ত তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ীর পার্শ্ববর্তী এক খালে তাঁর মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা লাশ উদ্ধার করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন থানার উপ-পরিদর্শক(এসআই) মশিউর রহমান।

উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তাস্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু(ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য (০)





image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

১

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

  • company_logo