• লাইফস্টাইল

বর্ষায় সাইনাস থেকে মুক্তি পাওয়ার ঘরোয়া উপায়

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

লাইফস্টাইল ডেস্কঃ বর্তমান সময়ে অনেকেই সাইনাসের সমস্যায় ভুগেন। বর্ষা এলে এ সমস্যা আরও মাথাচাড়া দেয়। মাথায় প্রবল যন্ত্রণা, নাক-মাথায় ভারী ভাব এমনকি ব্যথার কারণে জ্বরও চলে আসে। তবে কিছু ঘরোয়া উপায় এমন যন্ত্রণা থেকে আপনাকে মুক্তি দিতে  পারে।সাইনাসাইটিস হানা দিলে নিয়ম মেনে কিছু ওষুধ খাওয়ার প্রয়োজন পড়ে ঠিকই।

তবে সারা বছর বেশ কিছু ঘরোয়া উপায় মেনে চললে এই রোগ ঠেকিয়ে রাখা যায়। সেগুলো জেনে রাখা প্রয়োজন।ব্যাকটেরিয়া বা ছত্রাক ঘটিত সংক্রমণ যেন না হয়, সে দিকে খেয়াল রাখতে হবে। রাস্তাঘাটে বা গণপরিবহণে যাতায়াত করার সময়ে মুখে মাস্ক পরতে পারলে ভালো হয়।চায়ে চিনি না খেলে দিনে একটা সন্দেশ খাওয়া যেতে পারে? কতটুকু চিনি খেলে শরীরের ক্ষতি হবে না?

এ ছাড়া প্রতি দিন সকালে এবং কাজ থেকে বাড়ি ফেরার পর নাসারন্ধ্রে পরিষ্কার জল দিয়ে নাক ধুতে পারলেও সমস্যার সমাধান হবে। অনেকে ফুটন্ত পানিতে তুলসীপাতা দিয়ে গরম ভাপ নেন। সেটিও বেশ কাজের।সাইনাসাইটিসসের সমস্যা নিয়ন্ত্রণ করতে প্রতিদিন এক কোয়া রসুনের সঙ্গে মধু মিশিয়ে খাওয়া যেতে পারে। এই দুই উপাদানেই একাধিক রোগ প্রতিরোধের ক্ষমতা রয়েছে। 

সতর্কতা- উল্লেখিত তথ্যগুলো পরামর্শস্বরূপ। সাইনাসাইটিস থেকে স্থায়ী মুক্তি পেতে অবশ্যই চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও নিয়ম মেনে চলুন।

মন্তব্য (০)





image

ধূমপান ছাড়াও যেসব কারণে বাড়তে পারে ফুসফুসের ক্যানসারের ঝুঁকি

নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর মধ্যে ফুসফ...

image

হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে কি না, জানা যাবে যে বিশেষ উপায়ে

নিউজ ডেস্ক : লিভারে মেদ জমা মোটেও ভালো কথা নয়। ফ্যাটি লিভারের সমস্যা এখন...

image

ব্যস্ততার মধ্যে ব্যায়ামের ধারাবাহিকতা ধরে রাখবেন যেভাবে

নিউজ ডেস্ক : ফিটনেসে কাঙ্ক্ষিত ফল পেতে নিয়মিত ব্যায়াম করা অত্যন্ত গুরুত্...

image

‎বয়স বাড়লেও শরীর শক্তিশালী রাখতে নারীদের যে ৩ অভ্যাস জরুরি ‎

লাইফস্টাইল ডেস্ক: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের ওজনের তু...

image

ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে লাল-হলুদ ক্যাপসিকাম

নিউজ ডেস্ক : খাবারের স্বাদ, রং ও সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি লাল ও হলুদ ক্...

  • company_logo