• লিড নিউজ
  • আন্তর্জাতিক

এবার নিউ ইয়র্কের ম্যাপলউড পার্কে গোলাগুলি, হতাহত ৭

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রে গোলাগুলির ঘটনায় একজন নিহত এবং আরও ৬ জন আহত হয়েছে। নিউইয়র্ক অঙ্গরাজ্যের রোচেস্টার সিটির একটি পার্কে স্থানীয় সময় রোববার এই ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

রচেস্টার পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে হামলার খবর পেয়ে তারা ম্যাপলউড পার্কে পৌঁছান। সেখানে এলোপাতাড়ি গোলাগুলির ঘটনা ঘটেছে। অনেকেই সেখানে গুলিবিদ্ধ হয়েছেন। 

ক্যাপ্টেইন গ্রেগ বেলো বলেন, গোলাগুলিতে প্রাপ্তবয়স্ক একজন নিহত হয়েছেন। তার বয়স ২০য়ের কোঠায়। এছাড়া আরও একজন গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। অপর পাঁচজন সামান্য আঘাত পেয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এই গোলাগুলির ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় এখনো প্রকাশ করেনি পুলিশ। যে স্থানে গোলাগুলির ঘটনা ঘটেছে ঠিক সেখানেই একটি পার্টি হচ্ছিল বলে জানা গেছে। বেশ কয়েকটি এলাকার ‍পুলিশ সদস্যরা গোলাগুলির খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছান। 

বেলো বলেন, এই মুহূর্তে আমরা ঠিক জানি না যে কতজন ব্যক্তি গুলি চালিয়েছিল। এখানে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে আমরা কথা বলে ঘটনার তদন্ত করছি। 

এখনো পর্যন্ত কোনো সন্দেহভাজনকে আটক করেনি পুলিশ। কারও কাছে গোলাগুলির ঘটনার কোনো ভিডিও থাকলে পুলিশের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। উত্তরপশ্চিমাঞ্চলীয় ম্যানহাটন থেকে প্রায় ৩৪০ মাইল দূরে অবস্থিত রোচেস্টার শহরটি।

মন্তব্য (০)





image

বিক্ষোভে উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে শিক্ষা ব্যবস্থা সংস্কার ও শিক্ষামন্...

image

বিক্ষোভে উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে শিক্ষা ব্যবস্থা সংস্কার ও শিক্ষামন্...

image

‎ম্যানিলায় বাংলা‌দেশ-পা‌কিস্তা‌নের পররাষ্ট্রমন্ত্রীদের সা...

নিউজ ডেস্কঃ ফি‌লিপাই‌নের রাজধানী ম্যানিলায় পাকিস্ত...

image

বাহরাইন ও জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

নিউজ ডেস্ক : জর্ডান ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি স...

image

অমিত শাহ-ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে ভারতের পার্লা...

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভব...

  • company_logo