• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলে আক্রমণের হুমকি দিলো এরদোয়ান

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলে আক্রমণের হুমকি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

সংবাদমাধ্যম আই২৪ নিউজ জানিয়েছে, রোববার (২৮ জুলাই) দলীয় এক সমাবেশে ভাষণ দেন এরদোয়ান। এতে গাজা উপত্যকায় চলমান যুদ্ধ নিয়ে কথা বলার সময় ইসরায়েলে আক্রমণ করার এক ‘বিরল’ সুস্পষ্ট হুমকি দেন তিনি।

গাজায় যুদ্ধের কথা উল্লেখ করে আন্তর্জাতিক মঞ্চে ইসরায়েলের সবচেয়ে কঠোর সমালোচকদের একজন এরদোয়ান বলেন, আমাদের অবশ্যই শক্তিশালী হতে হবে, যাতে ইসরায়েলে ফিলিস্তিনের সঙ্গে এসব কাজ করতে না পারে।

তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, আমরা যেভাবে কারাবাখ প্রবেশ করেছি, ঠিক যেভাবে আমরা লিবিয়ায় প্রবেশ করেছি; আমরা তাদের (ইসরায়েলে) সাথেও তাই করতে পারি। এমন কিছু নেই যা আমরা করতে পারি না। আমাদের কেবল শক্তিশালী হতে হবে।

এরদোয়ান আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে নাগর্নো-কারাবাখ দ্বন্দ্বের কথা উল্লেখ করেছেন, যার ফলে সম্প্রতি বিচ্ছিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে আজারবাইজান। 

এছাড়া লিবিয়ায় গৃহযুদ্ধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তুরস্কের। সূত্র: টাইমস অব ইসরায়েলে, আই২৪ নিউজ

মন্তব্য (০)





image

বিক্ষোভে উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে শিক্ষা ব্যবস্থা সংস্কার ও শিক্ষামন্...

image

বিক্ষোভে উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে শিক্ষা ব্যবস্থা সংস্কার ও শিক্ষামন্...

image

‎ম্যানিলায় বাংলা‌দেশ-পা‌কিস্তা‌নের পররাষ্ট্রমন্ত্রীদের সা...

নিউজ ডেস্কঃ ফি‌লিপাই‌নের রাজধানী ম্যানিলায় পাকিস্ত...

image

বাহরাইন ও জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

নিউজ ডেস্ক : জর্ডান ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি স...

image

অমিত শাহ-ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে ভারতের পার্লা...

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভব...

  • company_logo