• সমগ্র বাংলা

ডিসেম্বরের মধ্যে দিনাজপুরের পৌর এলাকার সব সড়ক সংস্কারের আশা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: নাগরিকদের দুর্ভোগ অবসানে আগামী ডিসেম্বর মাসের মধ্যে দিনাজপুর পৌরসভার আভ্যন্তরিন সব সড়ক সংস্কার করে নাগরিক সুবিধা নিশ্চিত করা যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আজ রবিবার শহরের মুন্সিপাড়ায় তাজ ভবন হতে লোক ভবন পর্যন্ত সড়কের সংস্কার কাজের উদ্বোধনের সময় এ আশ্বাস দিয়েছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। সড়কটি সংস্কারে ব্যয় ধরা হয়েছে প্রায় ৬৮ লাখ টাকা।

সকালে ফোলন উম্মোচনের মাধ্যমে সংস্কারের উদ্বোধন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব দুলাল, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি রেজা ফারুক হুমায়ুন চৌধুরী শামিম, সুজাউর রব চৌধুরী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলালসহ অন্যান্যরা।

আগামীকাল সোমবার ঘাসিপাড়ার বটতলা থেকে রামনগর পোলস্টার ক্লাব হয়ে পাগলার মোড়ন পর্যন্ত একটি  এবং বাহাদুর বাজার এলাকায় আরো একটি সড়ক সংস্কার কাজের উদ্বোধন করবেন হুইপ ইকবালুর রহিম এমপি। পর্য্যায়ক্রমে নষ্ট হয়ে যাওয়া অন্যান্য এলাকার সড়ক সমুহ ডিসেম্বর মাসের মধ্যে সংস্কার পূর্ন নির্মান কাজ শেষ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। 

মন্তব্য (০)





image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

১

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

  • company_logo