• রাজনীতি

কারফিউ জারি না হলে শ্রীলংকার স্টাইলে গণভবন দখলের ষড়যন্ত্র ছিল: কাদের

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ কারফিউ জারি না হলে শ্রীলংকার স্টাইলে গণভবন দখলের ষড়যন্ত্র ছিল বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ৷

রোববার (২৮ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে ওবায়দুল কাদের এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, কারফিউ জারি না হলে শ্রীলংকার স্টাইলে গণভবন দখলের ষড়যন্ত্র ছিল ৷ কারফিউ জারির পর থেকে সেনাবাহিনী এ পর্যন্ত কাউকে একটা গুলিও ছুড়েনি।

তিনি বলেন, কোটা আন্দোলন ও সাম্প্রতিক সংঘাতের সঙ্গে ড. ইউনুসসহ বিবৃতিদাতাদের কোনো সম্পর্ক আছে কিনা ভেবে দেখা দরকার। আজকে যেভাবে আক্রমণ হচ্ছে, যুদ্ধ চলছে দেশে ও বিদেশে, সেখানে আজ ওয়ান ইলেভেনের মতো কুশীলব ড. ইউনুস যোগ দিয়েছেন। তিনি আগে গোপনে দেশের বিরোধিতা করলেও এখন প্রকাশ্যে করছেন। বিবৃতি দিয়ে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে বিদেশিদের প্রতি আহ্বান জানাচ্ছেন তিনি। গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নতুন নির্বাচনের দাবি করছেন।  

বিবৃতিদাতাদের বিদেশে বসে বিবৃতি না দিয়ে বাংলাদেশে এসে ধ্বংসযজ্ঞ দেখে যাওয়ার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।  

ওবায়দুল কাদের বলেন, একাত্তরের মতো নারকীয় ধ্বংসযজ্ঞ চালিয়েছে বিএনপি-জামায়াত। ক্ষমতার জন্য তারা সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে। বেছে নিয়েছে সহিংসতার পথ। আওয়ামী লীগ আক্রান্ত হয়েছে, আওয়ামী লীগ আক্রমণকারী নয়। আজকে অপবাদ দেওয়া হচ্ছে সরকার নাকি হাজার হাজার মানুষকে মেরে ফেলেছে। মায়াকান্না করতে নয়, বিবেকের টানে শেখ হাসিনা হাসপাতালে যাচ্ছেন। আহত ও নিহতদের পরিবারের সঙ্গে মিলিত হচ্ছেন। আর বিএনপি-জামায়াত বিবৃতির রাজনীতি নিয়ে আছে। তারা মানুষের কাছে যায় না।

ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজমসহ  আওয়ামী লীগের কেন্দ্রীয় ও ঢাকা জেলার নেতারা।

মন্তব্য (০)





image

রংপুরের ঘটনা সবাইকে কাঁদিয়েছে, অল্প সময়ে অপরাধী গ্রেফতার ...

নিউজ ডেস্ক : রংপুরে সাবেক শিক্ষক ও তার পরিবারের তিন সদস্যকে ...

image

‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্র...

image

‎ছয় দাবিতে ১১ দলের লংমার্চ: যানজট শঙ্কায় ক্ষমা প্রার্থনা

নিউজ ডেস্কঃ গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারে...

image

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

নিউজ ডেস্ক : গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না...

image

‎জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্কঃ বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব...

  • company_logo