• লিড নিউজ
  • প্রশাসন

সহিংসতা চালানো হামলাকারীরা পার পাবে না: ডিবি প্রধান

  • Lead News
  • প্রশাসন

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ বলেছেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা চালানো হামলাকারীরা পার পাবে না। গর্তে লুকিয়ে থাকলেও প্রত্যেককে খুঁজে আইনের আওতায় আনা হবে।তিনি বলেন, এর মধ্যে কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা হবে না।রোববার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।হারুন অর রশীদ বলেন, কোটা আন্দোলনকে পুঁজি করে নাশাকতাকারীরা গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা ধ্বংস করে দিয়েছে।

মেট্রোরেলে সহিসংতার ঘটনার সঙ্গে অনেকের নাম পেয়েছি। নেতৃত্ব দেওয়াদের মধ্যে চার জনকে গ্রেফতার করেছি। বাকিদেরও নাম ও নাম্বার আমাদের কাছে আছে। তারা কোথায় আছেন, তাদের সন্ধানে ডিবির টিম কাজ করছে।তিনি আরও বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে তিন জন ছাত্রদলের নেতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমাম আল নাসের, বিজয় একাত্তর হল ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বজলুর রহমান বিজয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সহসভাপতি ফেরদৌস রুবেলকে গ্রেফতার করেছি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি আছে, আমরা সেটা আগে জানতাম না। সহযোগীদের নিয়ে তারা মিরপুর ১০ নম্বর এলাকায় নৈরাজ্য সৃষ্টি করে। মেট্রোরেলে ভাঙচুর ও বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করে। এ ছাড়া নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়।ডিবি প্রধান বলেন, যারা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে আগুন জ্বালিয়েছে, পুলিশ সদস্যদের ওপর আক্রমণ করেছে, সাধারণ অনেক মানুষকে পুলিশ ভেবে টেনে নিয়ে হত্যা করেছে, যারা এ ধরনের সহিংসতা চালিয়েছে, তারা বাংলাদেশের পক্ষের কোনো লোক না।

তারা লুকিয়ে থেকে পার পাবে না। তাদেরকে ডিবি খুঁজছে। প্রত্যেককে গর্ত থেকে খুঁজে আইনের আওতায় নিয়ে আসবো। কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করবো না।কোটা আন্দোলনের সমন্বয়কারীদের হেফাজতে নেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, অপরাধ তদন্তের পাশাপাশি কেউ নিরাপত্তাহীনতায় ভুগলে তাকেও নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।

মন্তব্য (০)





image

‎রাজধানীতে ডিবির পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৭

নিউজ ডেস্কঃ রাজধানীতে তিনটি পৃথক অভিযানে ১৭শ' বোতল স্কা...

image

একযোগে পদোন্নতি পেয়ে যুগ্ম-সচিব হলেন ১৭২ কর্মকর্তা

নিউজ ডেস্কঃ একযোগে ১৭২ জন উপসচিবকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দ...

image

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপি...

image

ডিএমপির ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে একযোগে বদলি

নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশন...

image

পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল ...

নিউজ ডেস্ক : পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদারসহ ৩৩ জন ঊর্ধ্বতন...

  • company_logo