ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ কোঠা বিরোধী আন্দোলনের নামে দেশ জুড়ে ধ্বংসযজ্ঞ চালানো জামাত- বিএনপিকে রুখতে মাঠে না থাকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্টের মাধ্যমে উস্কানী দাতাদের দল থেকে বহিস্কারের দাবী জানিয়েছেন ফরিদপুর আওয়ামীলীগের তৃণমুলের নেতারা।
শনিবার ( ২৭শে জুলাই) দুপুরে ফরিদপুর জেলা আওয়ামীলীগ আয়োজিত যৌথসভায় এ দাবী জানান বক্তারা। শহরের শেখ রাসেল স্কয়ারে জেলা আওয়ামীলীগের সম্মেলন কক্ষে "শোকাবহ আগষ্ট মাসব্যাপী কর্মসুচী নির্ধারণ" উপলক্ষে আয়োজিত এ সভায় আওয়ামীলীগ এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন ।
ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, সহ সভাপতি মো. সাইফুজ্জামান চৌধুরী জুয়েল, যুগ্ম সম্পাদক ও সংরক্ষিত নারী সংসদ সদস্য ঝর্ণা হাসান প্রমূখ উপস্থিত ছিলেন।
বক্তারা জানান, আওয়ামী লীগের দুর্দিনের সময় যে নেতারা মাঠে ছিলেন না তাদের দলে প্রয়োজন নেই। দলের মধ্যে ঘাপটি মেরে থাকা এসব নেতাদের চিহ্নিত করে দল থেকে বহিষ্কারের দাবি জানানো হয়। নেতাদের এ দাবির প্রতি সমর্থন জানিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি শামিম হক অবিলম্বে এসব নেতাদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
মানিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

মন্তব্য (০)