• লিড নিউজ
  • আন্তর্জাতিক

কমলা হ্যারিসকে ‘ইহুদি বিদ্বেষী’ বললেন ট্রাম্প

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন কংগ্রেসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দেওয়া বক্তব্য এড়িয়ে যাওয়ায় কমলা হ্যারিসকে ‘ইহুদি বিদ্বেষী’ বলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  

তিনি বলেন, ‘তিনি (কমলা) ইহুদিদের পছন্দ করেন না, তিনি ইসরায়েলকেও পছন্দ করেন না।

তিনি এটি সব সময়ই করে থাকেন, তার মধ্যে কোনো পরিবর্তন নেই। ’ 

শুক্রবার (২৬ জুলাই) দক্ষিণ ফ্লোরিডায় আয়োজিত ধর্মীয় এক বৈঠকে ট্রাম্প এ মন্তব্য করেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

শনিবারে (২৭ জুলাই) প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, গাজার মানবিক দুর্দশা নিয়ে কমলার বক্তব্যের পর ট্রাম্প বেশ চটেছেন। ইহুদি ইস্যু সামনে এনে তিনি ভোটারদের খেপিয়ে তোলার চেষ্টা করছেন। এরই অংশ হিসেবে বক্তব্যে সরাসরি কমলাকে আক্রমণ করেন ট্রাম্প।

কমলা হ্যারিস মার্কিন কংগ্রেসের অধিবেশনে দেওয়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণ এড়িয়ে গেছেন বলে অভিযোগ করেন ট্রাম্প।

তবে জানা গেছে, মিলওয়াকিতে পূর্ব নির্ধারিত প্রচার অনুষ্ঠানে যোগ দিতে সেখানে যাওয়ায় কংগ্রেসে উপস্থিত থাকতে পারেননি কমলা হ্যারিস। এর সঙ্গে ইহুদিবিদ্বেষের কোনো সম্পর্ক নেই।

উল্লেখ্য, কমলা হ্যারিসের স্বামীও একজন ইহুদি। তার বিরুদ্ধে ইহুদি বিদ্বেষ বা নেতানিয়াহুর বিরোধীতার প্রমাণ পাওয়া যায়নি।

মন্তব্য (০)





image

বিক্ষোভে উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে শিক্ষা ব্যবস্থা সংস্কার ও শিক্ষামন্...

image

বিক্ষোভে উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে শিক্ষা ব্যবস্থা সংস্কার ও শিক্ষামন্...

image

‎ম্যানিলায় বাংলা‌দেশ-পা‌কিস্তা‌নের পররাষ্ট্রমন্ত্রীদের সা...

নিউজ ডেস্কঃ ফি‌লিপাই‌নের রাজধানী ম্যানিলায় পাকিস্ত...

image

বাহরাইন ও জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

নিউজ ডেস্ক : জর্ডান ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি স...

image

অমিত শাহ-ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে ভারতের পার্লা...

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভব...

  • company_logo